বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ : রাষ্ট্রপতি

আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ এক যুগান্তকারী সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।

পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে।

বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পাশাপাশি স্বল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে উদ্যোগ নিতে হবে।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনেরও সুযোগ রয়েছে।

উল্লেখ্য, কৃষি ও কৃষকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতে কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৯টি উপজেলায় এই কার্ড চালু করা হবে, পরে ৪ বছরের মধ্যে সারাদেশে এটি বাস্তবায়ন করা হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ কিনতে পারবেন এবং সরকারি সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি