শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

সিলেটে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে পূর্ণাঙ্গরূপে। এ কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

শুক্রবার (২৮জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র করা হবে, সেটির জায়গা নির্ধারণের জন্য এসেছি। মহামারি করোনা যদি তাড়া না দিতো তাহলে অনেক আগেই আমরা এটির কার্যক্রম শুরু করে ফেলতাম। করোনার কারণে আমরা দেড় বছর পিছিয়ে গিয়েছি। আমরা চেষ্টা করবো দ্রুতগতিতে কার্যক্রম শুরু করার জন্য। এখানে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করবো। তখন সিলেট থেকে কেউ গান গাইলে সারাদেশে দেখাও শুনা যাবে, সিলেট থেকেও খবর প্রচারিত হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র রয়েছে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। সিলেটে কোনো সমস্য নেই। কারণ এখানে জায়গা আছে কিন্তু অনেক বিভাগীয় শহরে জায়গা না থাকায় সমস্যা হচ্ছে।’

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
তথ্যসূত্র: আওয়ার নিউজ বিডি।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী