শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমিত হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার।

ইতোমধ্যে ছেঁড়াদ্বীপ ভ্রমণ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আর সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণও সীমিত করা হবে শিগগিরই।

এতে পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। আর দ্বীপ রক্ষায় সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ পরিবেশবাদীদের।

পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে যাতায়াত করে ১০টি পর্যটকবাহী জাহাজ। এসব জাহাজে প্রতিদিন প্রবাল দ্বীপে ছুটে যান ৫ হাজারেরও বেশি পর্যটক। এতে নষ্ট হচ্ছে দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। তাই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সুরক্ষায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় সেন্ট মার্টিনে জাহাজ চলাচল সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। এতে এই নৌরুটে মাত্র দুটি জাহাজ চলাচল করলে কয়েক হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণবঞ্চিত হবেন। অন্যদিকে পর্যটন শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি তোফায়েল আহমদ বলেন, সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকা নির্বাহের স্বার্থে ন্যূনতম তিন হাজার পর্যটক যাতে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি পান।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘আমরা কখনো পরিবেশের বিরুদ্ধে নই। পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ, সেন্ট মার্টিনের পরিবেশের ক্ষতি হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই।’

আর দ্রুত দ্বীপকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের দাবি পরিবেশবাদীদের।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপর্ক শর্মা দীপু বলেন, সেন্ট মার্টিনে বর্তমানে যে পরিবেশের ক্ষতি হয়েছে, সেই ক্ষতির অবস্থান থেকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই যে ১৩টি সুপারিশ করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। দুটির চেয়ে বেশি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া যাবে না।

সেন্ট মার্টিনের সুরক্ষায় বাস্তবায়নের আওতায় চলতি মাসে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতর।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী