শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৃজনী সংস্থার উদ্যোগে ধুলিহর ইউনিয়নে গ্রুপ পরিদর্শন ও ইউনিয়ন পরিষদের সাথে মতবিনিময়

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়ন উত্তরণের সহযোগিতায় সৃজনী মহিলা লোককেন্দ্র কর্তৃক সংগঠিত গ্রুপ পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের সাথে ধুলিহর ইউনিয়নে সুপেয় পানি, স্বাস্থ্য-স্যানিটেশন ব্যবস্থপনার করনীয় বিষয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(৫ নভেম্বর) মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মিজান চৌধুরীর উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন উত্তরণ সংস্থার উই ক্যান প্রজেক্টের মনিরুজ্জমান জমাদ্দার, উর্মিসহ অন্যান্য কর্মকর্তা, সৃজনী মহিলা লোককেন্দ্রের সভানেত্রী জ্যোৎস্না দত্ত, জয় সরদার ,স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের পুরষ ও নারী ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী আলোচনার শুরুতে সৃজনী মহিলা লোককেন্দ্র এর সভানেত্রী সকলের সাথে পরিচয় করানো কার্য সম্পন্ন করেন। প্রথমে উত্তরণ সংস্থার প্রতিনিধি মনিরুজ্জমান জমাদ্দার জানান যে আমার সৃজনী মহিলা লোক কেন্দ্র এর মাধামে আপনার ইউনিয়নে কাজ করছি।

আমার আজ ইউনিয়নের আমার গ্রুপ গুলো পরিদর্শন করে সিজোনাল ক্যালেন্ডার করে দেখলাম যে তাদের বেশ কিছু সমস্যা আছে তার মধ্যে প্রধান প্রধান কিছু সমস্যা হলো সুপেয় পানির সসম্যা, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থপনা না থাকা, পানি সংরক্ষনের কোন ব্যবস্থা না থাকা। এই গুলো আপনার সহযোগিতায় আপনার ইউনিয়নে কাজ করতে চায়। সৃজনী মহিলা লোককেন্দ্র সুপারীঘাটায় একটি দল গঠন করেছি। আমাদের সুবিধাভোগি নারী সদস্য এর সংখ্যা ৪০ জন।আমরা প্রথমে এই গ্রামে এই ৪০ জন নিয়ে কাজ করবো ধীরে ধীরে গ্রামের সংখ্যা বাড়াবো।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, এই অঞ্চলে মানুষ গুলো নিয়ে আসলে কাজ করা দরকার এরা প্রায় সময় জলাবদ্ধতার কবলে পড়ে থাকে, তারা নানা দুর্যোগ মোবাবেলা করে ঠিকে থাকে। তাই সরকারী -বেসরকারী সেবা গুলো তারা যাতে পেতে পারে সেই কাজটাই সকলে মিলে করা দরকার।

মতবিনিময় সভায় ইউপি সদস্যরা ও মতামত প্রদান করেনা। সর্বশেষ সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আন্তরিকতার সাথে গ্রহণ করে বিস্তার আলোচনা করে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, সরকারি সেবা সম্পর্কে জেলা ও উপজেলা খোজ নিবো এবং ইউনিয়ের জনগণের জন্য বরাদ্দ রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী