বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেলিব্রিটি ক্রিকেট লিগ : খেলতে গিয়ে মার খেয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের খেলা শুরু হয়।

তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়।

সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। সেই সঙ্গে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের রাজ রিপা বলেন, ‘আমরা দুপুর ১২টার মধ্যে চলে এসেছি। সাড়ে ১২টায় খেলা। ৩ ঘণ্টা খেলা আটকিয়ে রেখেছে। রায়হান রাফী আমাদের খেলা আটকে রাখে।

কারণ আমাদের ভালো প্লেয়ার যারা, তারা তাদের মাঠে নামতে দেবে না। রায়হান রাফীর কথা ম্যানেজমেন্ট শুনছে। ম্যানেজমেন্ট যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু মাঠে খেলোয়াড় নামাইছি।’

এই নায়িকা আরও বলেন, ‘এই রাউন্ডে আমাদের প্লেয়ার কিন্তু বাদ দেওয়া হইছে। যে ভালো খেলে তাকেই নামতে দিচ্ছে না। ম্যানেজমেন্ট বলছে, এরা অপরিচিত, এরা আননোন। তা হলে আগেরবার কেন নামতে দিছে? আমরা তো ম্যানেজমেন্টের ডিসিশন নিছি, তাই না।’

তিনি আরও বলেন, ‘এখন যেই ম্যাচ জেতা হইছে…এটার লাইভ দেখবেন আমি একটা চার মারচি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজম্যান্ট দেয় নাই। কারণ ম্যানেজম্যান্ট চোরকে চামচামি করা, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা থাকে। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি।’
আপনার গায়ে কোনো আঘাত করেছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’।

এদিকে মারামারিতে আহত খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। তারা হলেন— শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়