বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলের দেয়ালই যেন পাঠ্য বই, গল্পের ছলে ব্যতিক্রমী পাঠদান

শিশু শিক্ষার্থীদের শিক্ষায় আনন্দময় ও স্কুলমুখী করতে ব্যতিক্রমী স্কুলের পরিবেশ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ বাড়াতে গল্প ও খেলার ছলে পাঠদানের উদ্যোগ নিয়েছে দিনাজপুরের খানসামার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনের সামনে ফুলের বাগান ও দোলনা। বিভিন্ন শ্রেণিকক্ষে রয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা রঙিন বর্ণ, নামতা লেখা, গণিতের বিভিন্ন চিহ্ন, বাংলা ও ইংরেজি মাসের নাম, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর ছবি, সাতজন বীরশ্রেষ্ঠর নাম, বিভিন্ন ফুল-ফল ও পশু-পাখির ছবি। লেখা আছে ছড়া। মূল ভবনের সামনে-পেছনে আছে মনীষীদের বাণী ও সচেতনতামূলক বিভিন্ন লেখা।

শ্রেণিকক্ষে রয়েছে বিভিন্ন খেলার উপকরণ। এতে শিশুরা খেলার ছলে পড়ায় আগ্রহী হচ্ছে। ছড়া, কবিতা ও গল্পের সঙ্গে সামঞ্জস্য ছবি দিয়ে সাজানো বিদ্যালয় দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান ছাড়াও সাবান দিয়ে হাত ধোয়া, জুতা পায়ে টয়লেটে যাওয়াসহ সচেতনতামূলক বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের আচরণে আসছে ইতিবাচক পরিবর্তন। মানসিক বিকাশের সঙ্গে লেখাপড়ায় তারা সাফল্যের স্বাক্ষর রেখে চলছে। পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনয়ন করে প্রচলিত নিয়মের বাইরে আনন্দমুখর পরিবেশে গল্প আর খেলার ছলে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান করানোর কারণে বিদ্যালয়ের শিক্ষকরা প্রশংসা কুড়িয়েছেন অভিভাবক, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের।
জানা গেছে, ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলে। আর প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী অন্তত ৫০ জন।

প্রাক-প্রাথমিকের শ্রেণি শিক্ষক ইয়াসমিন আরা বলেন, শ্রেণিকক্ষের দেয়ালের লেখা, ছড়া, চিত্রাঙ্কন ও খেলনার মাধ্যমে সহজেই শিক্ষার্থীরা শিখছে আর লেখাপড়ার প্রতি আগ্রহী হচ্ছে।

কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়ের দেয়াল যেন পাঠ্যবই। এটি প্রশংসার দাবিদার। কেননা শিশুরা খেলার ছলে যা শিখছে, তার ফল ইতিবাচক।

পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, পড়াশোনার প্রতি মনোযোগ ও আগ্রহ বৃদ্ধিতে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিভাগ এবং সরকারি সহায়তায় দেয়াল সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এসব দেখে নতুন বিষয় শিখতে ও জানতে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের। এতে বিদ্যালয়ে যেমন উপস্থিতি শতভাগ তেমনি পরবর্তী ক্লাসে এই শিক্ষা কার্যকর ও প্রশংসনীয়। আর্থিক সহায়তা পেলে এই কাজের পরিসর আরও বাড়ানো যায়।

সূত্র: বিডি প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ