বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাভাবিক কার্যক্রমে দেবহাটা থানা পুলিশ

দেবহাটা প্রতিনিধি: বিজিবি’র উপস্থিতিতে দেবহাটা সহ সাতক্ষীরার চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত (৫ আগস্ট) সন্ধ্যায় বন্ধ হওয়ার পর (১০ আগস্ট) থেকে আবারও সীমিত পরিসরে সাতক্ষীরার সীমান্তবর্তী চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে।

যার মধ্যে শনিবার বিকালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে দেবহাটা থানায় এ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল হক, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক।

দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ (বাবু), রিপোর্টাস ক্লাবের সভাপতি ওহিদুজ্জামান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহেনা পারভীন, জামায়াত নেতা ফয়জুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী রাষ্ট্রীয় সম্পদ।

তাই এই সম্পদ রক্ষায় আমাদের কাজ করতে হবে। রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করা হবে। তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর