বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজে যেতে সবচেয়ে বেশি নিবন্ধিত ঢাকা জেলায়, বান্দরবান জেলায় মাত্র ২জন

চলতি বছর হজে যেতে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধিত হয়েছেন পার্বত্য জেলা বান্দরবানে।
নিবন্ধিত হজযাত্রীদের প্রায় অর্ধেকই ঢাকার। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে হজে যাবেন মাত্র দুইজন।

হজযাত্রী প্রশিক্ষণের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়। এরপর আট দফা বাড়ানো হয় নিবন্ধনের সময় এরমধ্যে কোটা পূরণ হয়নি। শেষে নবম দফায় মঙ্গলবার (২৫ এপ্রিল) নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়া হয়। এরপরও কোটা পূরণ হয়নি।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজযাত্রী এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এরমধ্যে সরকারিভাবে ১০ হাজার ৩৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৯ হাজার ৪৪৭ জন নিবন্ধন করেছেন।

এবার সাড়ে ৩ হাজারের মতো কোটা সৌদি আরবকে ফেরত দেওয়া হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। আগামী ২১ মে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বরগুনায় ১০৩, বরিশালে ৬৭১, ভোলায় ৪৯৩, ঝালকাঠিতে ২০৮, পটুয়াখালীতে ৩৭৭, পিরোজপুরে ১০০, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ১৩৮, চাঁদপুরে ৫১১, চট্টগ্রামে ১০ হাজার ৬২, কক্সবাজারে ১১২, কুমিল্লায় তিন হাজার ১৪৯, ফেনীতে এক হাজার নয়, খাগড়াছড়িতে ১০, লক্ষ্মীপুরে ৪১২, নোয়াখালীতে এক হাজার ৩৩, রাঙ্গামাটিতে ১৩ জন হজযাত্রী রয়েছেন।

ফরিদপুরে ৩৭৫, গাজীপুরে ২ হাজার ৯৯, গোপালগঞ্জে ১৩৪, কিশোরগঞ্জে এক হাজার ১০১, মাদারীপুরে ২৭২, মানিকগঞ্জে ১৫৮, মুন্সীগঞ্জে ৪২০, নারায়ণগঞ্জে এক হাজার ২৫৬, নরসিংদীতে এক হাজার ৯৭, রাজবাড়ীতে ১৫৫, শরীয়তপুরে ২৯৩, টাঙ্গাইলে এক হাজার ২৮৭, বাগেরহাটে ১৭২, চুয়াডাঙ্গায় ৩২৬, যশোরে এক হাজার ১৫, ঝিনাইদহে ৩২৬, খুলনায় এক হাজার ৬০৯, কুষ্টিয়ায় ৮৫১, মাগুরায় ২১১, মেহেরপুরে ১২৭, নড়াইলে ১৬৮, সাতক্ষীরায় এক হাজার ৫৫, জামালপুরে এক হাজার ৬৯, ময়মনসিংহে ২ হাজার ৮৬৬, নেত্রকোনায় ৩০৪, শেরপুরে এক হাজার ১৫১ জন নিবন্ধিত হজযাত্রী রয়েছেন।

এছাড়া বগুড়ায় ৩ হাজার ৬৪২, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৬৯, জয়পুরহাটে ৫৩০, নওগাঁয় ২ হাজার ৪৮, নাটোরে এক হাজার ৩৭২, পাবনায় এক হাজার ৫০০, রাজশাহীতে ২ হাজার ৪২৭, সিরাজগঞ্জে ২ হাজার ১৮১, দিনাজপুরে এক হাজার ৬৮৭, গাইবান্ধায় ৮২০, কুড়িগ্রামে ৭২৫, লালমনিরহাটে ১৯৬, নীলফামারীতে ৫৯২, পঞ্চগড়ে ৩২৫, রংপুরে ২ হাজার ৬৫০, ঠাকুরগাঁয়ে ৮৯২, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ২৮০, সুনামগঞ্জে ১২৯ এবং সিলেটে এক হাজার ৮৪১ জন হজে যেতে নিবন্ধিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত