রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হানিমুনের পরই ‘ডিভোর্স’ এর ঘোষণা, মুখ খুললেন তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা তমা মির্জা। গেল বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতিকে বিয়ে করেন এই অভিনেত্রী।
কিছুদিন আগেই দুবাই থেকে হানিমুন সেরে আসেন তারা।

এরপরেই অভিনেত্রীর ফেসবুকে ডিভোর্সের ঘোষণা! এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

অবশেষে জানা গেল অবিশ্বাসই নেই ঘটনা।

জানা গেছে, কেউ বা কারা তমা ও তার স্বামী হিশাম চিশতীর ফেসবুক আইডি হ্যাক করে দুজনের নামে ভুয়া স্ট্যাটাসে বিচ্ছেদের গুঞ্জনটা ছড়িয়েছে।
তমা মির্জার আইডি থেকে ছোট স্ট্যাটাসে লেখা হয়, ‘ডিভোর্সড … আলহামদুলিল্লাহ। ’ এর কয়েক ঘণ্টা পর

শনিবার তমা জানান, তাদের ফেসবুক হ্যাক হয়েছে।

পরে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন, ‘একটি বিশেষ ঘোষণা। সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দু’জন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনো দুষ্কৃতকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!’

তমা দাবি করেন, আমার আর হিশামের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক হওয়াতে ঝামেলার মাত্রা আরও বেশি বেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছেছে! যদিও হিশামের ফেসবুক আইডি এখনো ফুললি রিকভার না। তাই দয়া করে দুয়ে দুয়ে চার মিলাবেন না! যেই কাজটা করেছে সে খুবই ঠাণ্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না।

প্রসঙ্গত, গত বছর মে মাসে বিয়ে করেন তমা মির্জা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা