সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০৩১ সালে বিশ্বকাপ বাংলাদেশ-ভারতে, ২০২৫-এ চাম্পিয়নস ট্রফি পাকিস্তানে

যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ ও ভারত।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি।

মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে।
এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

সব মিলিয়ে এ সময়ে ১৪টি দেশে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।

সৌরভ গাঙ্গুলি ও রিকি স্কেরিটের সঙ্গে মার্টিন স্নেডেনের নেতৃত্বে একটা উপকমিটি প্রতিদ্বন্দ্বীতামূলক আয়োজক নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে স্বাগতিক দেশগুলো বেছে নেওয়া হয়েছে। আইসিসির ব্যবস্থাপনায় আগ্রহী দেশগুলোর ব্যাপারে যাচাই-বাছাই করে দেখার পর নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, এই বিশ্বকাপ এমন দেশে অনুষ্ঠিত হবে যেখানে পূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ থাকবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

২০২৫ সালে চাম্পিয়নস ট্রফি পাকিস্তানে

২০২৫ সালে পুরুষদের চাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আইসিসির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আইসিসির তথ্যানুসারে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। দেশটিতে এটা হবে ১৯৯৬ সালের পর বড় কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৯৬ সালে যৌথভাবে পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কায় পুরুষদের ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাকিস্তানে আর বড় কোনো টুর্নামেন্ট হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা