শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নাগরিক সেবায় রাস্তা-ঘাট, ব্রীজ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ও বিভিন্ন প্রকল্পের কার্যক্রম দৃশ্য মান উন্নয়ন করা হয়েছে। এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট, উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু এ উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। সবাইকে সজাগ থাকতে হবে, এ অপশক্তির অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিতে আহবান জানান।

প্রতিমন্ত্রী বুধবার বিকালে আড়াই কোটি টাকা ব্যয়ে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী-দূর্গাপুর সড়কের হরিহর নদীর নবনির্মিত ব্রীজ, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন ও প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিপ্রকোনা টু নারকেলবাড়িয়া সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার।

সাবেক ছাত্রলীগ নেতা ইউপি সদস্য আব্দুল হালিম বিশ্বাস ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শামিম আক্তারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা রমেশ কুমার দাস, মুক্তিযোদ্ধা হেরমত আলী, মুজিবুর রহমান সহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়