ডিসেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেস মহাসচিব ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি : ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন। বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ারবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য যাওয়ার পথে ট্রাক-অ্যাম্বুলেন্স সং-ঘর্ষ; রাজগঞ্জের একই পরিবারের ৩জন নিহ-ত

হেলাল উদ্দিন, মনিরাপুর (যশোর) : ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের শ্রমজীবি মোঃ রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), মেয়ে রুকাইয়া আক্তার নীলা (৩২) এবং জামাতা কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমানবিস্তারিত পড়ুন
খুলনায় এনসিপি নেতাকে গুলি, ঢাকাইয়া শামীমসহ গ্রে*প্তার ৪

খুলনায় মাদক সরবরাহ ও টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে মাথায় গুলি করার চাঞ্চল্যকর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীমসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এ নিয়ে এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হলো। র্যাবের দাবি, চাহিদামতো ইয়াবা সরবরাহ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে নিজ হাতে মোতালেব শিকদারকে গুলি করেনবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ

শেখ শাহাজাহান আলী শাহিন: কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খাঁন মো. মীজানুল ইসলাম সেলিম। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার এমদাদুল হক, কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামালবিস্তারিত পড়ুন
তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৯ম বার্ষিক সাধারণ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান। তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আকবর আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দারিদ্র এবং প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ। সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ও মথুরাপুর গ্রামের অসহায় মানুষের মধ্যে ২৭ ডিসেম্বর শনিবার বিকালে দেবনগরে আকবর আলী ফাউন্ডেশন এর পরিচালক সমাজ সেবক ও সাংবাদিক আবু সাঈদ এর অর্থায়নে ও অত্র ফাউন্ডেশনের আয়োজনে কম্বোল বিতরণ করা হয়। আকবর আলী ফাউন্ডেশন দীর্ঘ ১১ বছর ধরে সাতক্ষীরার নিপীড়ন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বহুমূখী সেবা দিয়ে আসছে।বিস্তারিত পড়ুন
খান বাহাদুর আহ্ছানউল্লার ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি: স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে পাক রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম। সেমিনারে বিশেষবিস্তারিত পড়ুন
দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না। অর্থাৎ, সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেন অতিক্রম করবে। খবর এনডিটিভির। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তিনির্ভর এই ট্রেনটির ওপর পরীক্ষা চালান। এক হাজার টনেরও বেশি ওজনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির বার্ষিক বনভোজন ও সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) খুলনা গিলাতলা পিকনিক স্পটে সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আবুল কালামের সঞ্চালনায় বার্ষিক বনভোজন ও সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মো. সাহাদাৎ হোসেন, শিব প্রসাদ ঘোষ, মো. কামরুল হাসান, আলহাজ্ব মো. আমিনুরবিস্তারিত পড়ুন

