বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাংবাদিক জিললুর রহমানের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মুহা: জিললুর রহমানের মাতা, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্রও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবারবিস্তারিত পড়ুন
বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়ে গেছেন, সেই পতাকা খালেদা জিয়া বহন করেছেন। একইভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন- এটাই মানুষের প্রত্যাশা। তিনি বলেন, খালেদা জিয়ার ইন্তেকালের মধ্য দিয়ে যে গণমানুষের ভালোবাসা ও আবেগের বর্হিপ্রকাশ ঘটেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে।বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোক বইয়ে স্বাক্ষর করেন। তিনি হাইকমিশনার এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার পরিবার, বিএনপি সমর্থকদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তিনি শোক বইয়ে লেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদানবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সর্বসাধাণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষায় থাকেন অনেকে। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন। জানা যায়, সংস্কারকাজ চলমান থাকায়বিস্তারিত পড়ুন
সায়েদুর রহমানকে ফের বিশেষ সহকারী নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ফের নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Rules of Business, 1996 এর rule 3B(i) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। Rulesবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক জিললুর রহমানের মায়ের মৃত্যুতে শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেল প্রতিনিধি মুহা: জিললুর রহমানের মাতা, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্রও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) মরহুমের নিজবিস্তারিত পড়ুন
এনইআইআর চালু, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করার সময়সূচি পিছিয়ে দিয়েছিল। ব্যবসায়ীদের অনুরোধে অবিক্রীত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল সেই সময়সীমা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো: রুহুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা শহর জামায়াতের আমির ও প্রতিষ্ঠানটির গভার্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক নাসির উদ্দীনবিস্তারিত পড়ুন
সাংবাদিক জিল্লুর রহমানের মায়ের মৃত্যুতে জেলা জামায়াতের শোক

নিজস্ব প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুহা: জিল্লুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা (৭৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত গভীর শোক প্রকাশ করেছে। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজিলাতুন্নেছা দুনিয়ার জীবন ত্যাগ করেছেন। তারা প্রার্থনা করেন, মহান রব তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন এবং শোকবিস্তারিত পড়ুন
দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে এবার কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। এর আগে, বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়েবিস্তারিত পড়ুন

