বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এ অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন,গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কাকডাঙ্গা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল দশটায় মাদ্রাসার হল রুমে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফল প্রকাশ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান আনসারীর সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা শামসুল আলম ও তবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া। এসময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন আকনের যোগদান

নিজস্ব প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক চলতি (দায়িত্বপ্রাপ্ত) মো. কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্বতঃস্ফূর্তভাবে ফুলবিস্তারিত পড়ুন

