শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরা মহিলা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (০৩/০১/২০২৬ইং) তারিখ সকালে কনকনে শীতের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম, সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। শীতবস্ত্র কম্বলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে জেলা স্কাউটস ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ঈদ্রিস, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, প্রভাষক ওবায়দুল্লাহ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যালেন্ডারেরবিস্তারিত পড়ুন
পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক

পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা যায়, কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও একই সঙ্গে দায়িত্ব। ভোট প্রদানের তথ্য কিংবা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন
তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরে গুরুত্বপূর্ণ দুইটি পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে একান্ত সচিব এবং জ্যেষ্ঠ সাংবাদিক এএএম সালেহকে (সালেহ শিবলী) প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক আমলা এবিএম আব্দুস সাত্তার এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবেবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া রাজনীতির সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছেন: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া ভিন্ন-ভিন্ন মানুষের কাছে ভিন্ন-ভিন্ন তাৎপর্য বহন করতেন উল্লেখ করে তারেক রহমান লেখেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এইবিস্তারিত পড়ুন
হাদির হত্যার বিচার নিয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বিচার এমন একটি বিষয়, যেটি নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা তাদের (আসামি) ফেরত আনার চেষ্টা করছি। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাদি হত্যা মামলারবিস্তারিত পড়ুন
বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল: রিজভী

সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং খালেদাবিস্তারিত পড়ুন
মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্সের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।বিস্তারিত পড়ুন
ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকে, সরকার উতরে যাবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার তার কিছু অংশও কি মুখোমুখি হয়েছেন? সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন। মানুষের মধ্যে আশা জাগান। ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতরে যাবে। এ জন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনীবিস্তারিত পড়ুন
শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে শুরু হলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ভবনে পঞ্চমবারের আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মেলার উদ্বোধনেবিস্তারিত পড়ুন

