বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, জানুয়ারি ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

নির্বাচনের আগে আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে: হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে সচেষ্ট থাকবে। তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের নেতৃত্বদানকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের নাগরিককেবিস্তারিত পড়ুন

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির ‘চেয়ারপারসন’ পদ শূন্য হয়ে পড়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করতে হবে বিএনপিকে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভেতরে সবচেয়ে সংবেদনশীল ও বাস্তব প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে ৫ শৈত্যপ্রবাহ, কুয়াশা ও তীব্র শীতের আশঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়াতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৩টি শৈত্যপ্রবাহ হবে মৃদু থেকে মাঝারি তাপমাত্রার (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে কোনোবিস্তারিত পড়ুন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময়জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। দেড় দশকের বেশি সময় ধরে বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার- সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি। চেয়ারপারসনের মৃত্যুর পর এবার সেই ফাতেমাকেই দেখা গেল তার নাতনি জাইমা রহমানের পাশে। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, দাদির কবর জিয়ারত করতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা।বিস্তারিত পড়ুন

আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা। যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তাবিস্তারিত পড়ুন

বিবিসি বাংলা

বাংলাদেশে কেন অনেক মানুষের জন্ম পহেলা জানুয়ারি

বাংলাদেশের জন্ম নিবন্ধন বা পাসপোর্টের জন্ম তারিখ যাচাই করলে দেখা যাবে, বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি। এ বিষয়ে কোন গবেষণা নেই। তবে বিভিন্ন জরিপে অংশ নেয়া ব্যক্তিদের জন্ম তারিখের ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারির এক তারিখের প্রাধান্য রয়েছে। শিশুদের নিয়ে কাজ করেন,এমন বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন। শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলছেন, ”বিষয়টি এমন না যে, জানুয়ারির এক তারিখে বেশিরভাগ শিশুর জন্ম হচ্ছে। আসলে এখনোবিস্তারিত পড়ুন

বিয়ে করলেই যেসব দেশের নাগরিকত্ব মিলবে

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। আবার বিদেশে পড়তে যাওয়া বা কাজের সূত্রে অন্য দেশে ভ্রমণের ফলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যা গড়ায় বিয়ে পর্যন্ত। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেসব দেশের নাগরিকদের বিয়ে করলে সে দেশের নাগরিকত্ব পাওয়া যাবে। চলুন জেনে নিই, কোন কোন দেশ তাদের নাগরিককে বিয়ে করারবিস্তারিত পড়ুন

বিশ্বের সবচেয়ে লম্বা নেদারল্যান্ডসের মানুষ

জাতি, ভৌগোলিক অবস্থান, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার উন্নত মানের ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় উচ্চতায় ব্যাপক পার্থক্য দেখা যায়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালের গড় উচ্চতার একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ইউরোপীয় দেশগুলো গড় মানব উচ্চতার দিক থেকে বিশ্বজুড়ে খ্যাতি ধরে রেখেছে। এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, যেখানে পুরুষদের গড় উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি এবং নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, যা বিশ্ব রেকর্ড। এই পরিসংখ্যান অনুযায়ী,বিস্তারিত পড়ুন

ফিরে দেখা ২০২৫ : গুগলে সবচেয়ে বেশি কী কী সার্চ করা হলো

২০২৫ সালের শেষ প্রান্তে প্রকাশিত গুগলের বার্ষিক প্রতিবেদন ‘ইয়ার ইন সার্চ ২০২৫’ বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত রূপান্তরের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। সার্চ ডাটার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর বাংলাদেশিরা বিনোদন থেকে শুরু করে রাজনীতি, প্রযুক্তি ও জীবনধারার নানা বিষয় নিয়ে আগের চেয়ে বেশি কৌতূহলী ও তথ্যনির্ভর হয়ে উঠেছেন। এই প্রতিবেদনকে অনেকেই বাংলাদেশের বদলে যাওয়া মানসিকতার এক ধরনের ডিজিটাল দলিল হিসেবে দেখছেন। গুগলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদেরবিস্তারিত পড়ুন

১৩ বছরের আগে শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

স্মার্টফোন এখন বড়দের পাশাপাশি অল্পবয়সী শিশুদের হাতেও এটি পৌঁছে গেছে। পড়াশোনা, যোগাযোগ অথবা বিনোদনের জন্য অনেক পরিবারে শিশুরা খুব ছোট বয়সেই নিজের স্মার্টফোন পেয়ে যায়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ১৩ বছর বয়সের আগে শিশুকে ফোন দেওয়া বিপজ্জনক। এর ফলে তাদের মধ্যে ঘুমের ব্যাঘাত, স্থূলতা বা অতিরিক্ত ওজন ও বিষণ্নতাও দেখা দিতে পারে। গবেষণায় শৈশব ও কৈশোরের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে শিশুদের ওপর ফোন বা গ্যাজেটের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে পরীক্ষাবিস্তারিত পড়ুন