বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার ধুলিহরে দেশ গড়ার পরিকল্পনায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরার ধুলিহরে দেশ গড়ার পরিকল্পনায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠুর সভাপতিত্বে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী দলের জেলার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা যুব দলের সভাপতি আবুল হাসান হাদী, বিএনপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষা সপ্তাহের রঙিন আয়োজন: সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে শিক্ষার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি : শীতের কোমল সকালে কুয়াশা ভেদ করে যখন বিদ্যালয় প্রাঙ্গণে ভেসে আসে সুর, ছন্দ আর শব্দের মায়া—তখনই যেন বোঝা যায়, শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।বিস্তারিত পড়ুন
তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে (৮ জানুয়ারি) আব্দুর করিম খাঁর বাড়িতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আব্দুর করিম খাঁর ছেলে আমিনুর রহমান জানান, তিনি আবুল খায়ের কনজুমার ডিলার। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল পড়ে যায়। পরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরায় জামায়াত নেতার ভাইয়ের মৃ*ত্যু, শোক মুহাদ্দিস খালেকের

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি জিয়াদ বিশ্বাসের মেজো ভাই মো. মোকসেদ বিশ্বাস (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভোমরা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মোকসেদ বিশ্বাস ভোমরা ইউনিয়নের হাড়হাদ্দ বিশ্বাসপাড়া বাইতুর রহমান জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি এলাকাবাসীকে নামাজেরবিস্তারিত পড়ুন
বেনাপোলে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে যুবকের কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে আখ ক্ষেতে বসে দেশীয় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের খলসি বাজার এলাকার খালধার সংলগ্ন একটি আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (২৫)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডে দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের মিল বাজার সংলগ্ন কোল্ড স্টোর মার্কেটের সামনে পৌর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ঢালীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।বিস্তারিত পড়ুন
শ্যামনগরের নূরনগরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জামায়াতে ইসলামী নূরনগর ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন অফিস কার্যালয়ে জামায়াত ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াত ইসলামীর ইউনিয়ন আমীর ডাঃ আলহাজ্ব মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন
বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান যে, তফশিলের আগে নিয়োগ দেওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি কি আশাবাদী? জবাবেবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এটা ‘অস্বাভাবিক’ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না। অনেকগুলা দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলো আছে- যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের কৌশল দেখেছেন,বিস্তারিত পড়ুন
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এসব কথা বলেন তিনি। ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই যোদ্ধারা জীবন-বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখবিস্তারিত পড়ুন

