রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। বৈঠকে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়েবিস্তারিত পড়ুন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন। রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার গার্ড, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর, ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারবিস্তারিত পড়ুন
মোসাব্বির হ*ত্যায় প্রধান শুটারসহ গ্রে*ফতার ৪

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার অভিযোগে প্রধান শুটারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার (১১ জানুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তালেবুর রহমান বলেন, মোসাব্বির হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি। এ নিয়ে বিকেল সোয়া ৪টায় রাজধানীরবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশ ও নির্বাচনি প্রচার-প্রচারণা নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি বা যে কোনো সভা, সমাবেশ, প্রচার-প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে।বিস্তারিত পড়ুন
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুতর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট রায় দিয়েছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়। শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত ২৪ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত। মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিটের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ‘দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি স্ত্রী নয়, বরং সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। ফলে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয়বিস্তারিত পড়ুন
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন
ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক আগ্রাসনের পর প্রকাশ্যেই তেল কোম্পানিগুলোর নির্বাহীদের মন জোগাতে ব্যস্ত হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। আর এর মধ্য দিয়েই কারাকাসে ওয়াশিংটনের ঘটনাপ্রবহের বিন্যাস স্পষ্ট হয়ে গেছে—প্রথমে রাজনৈতিক বলপ্রয়োগ, তারপর আইনি নিশ্চয়তা, আর সবশেষে লাভের হিসাব। মার্কিন প্রশাসনের প্রস্তাব, ভেনেজুয়েলার তেল খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোকে ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এটি স্পষ্ট করে দিয়েছে এই অভিযানের প্রকৃত লক্ষ্য কারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ইসলামী ছাত্রশিবির পশ্চিম আদর্শ থানা শাখার কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখে কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সেক্রেটারি সাদ বিন জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও নৈতিক মূল্যবোধসম্পন্নবিস্তারিত পড়ুন
বিডিএফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার ১ লা জানুয়ারি ৪ র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বিডিএফ প্রেসক্লাবে সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামী ইতিহাসবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বল্লী ইউনিয়নে জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং বল্লী ইউনিয়নের উদ্যোগে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসুল। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।বিস্তারিত পড়ুন

