বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রপ্তানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি,বিস্তারিত পড়ুন

ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দেয়া দরকার: আলী রীয়াজ

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির হলেও বাস্তবে তা প্রধানমন্ত্রীর পরামর্শে হয়ে থাকে—এ অবস্থার পরিবর্তনে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির হাতে কার্যকর কিছু ক্ষমতা দেওয়া জরুরি, আর সে জন্য সংবিধান সংশোধন অপরিহার্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনেবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছে বিপিএল

সারাদিনের অনিশ্চয়তা, প্রেস কনফারেন্স, মিটিং-সিটিং এবং নানা জল্পনা-কল্পনার পর অবশেষে রাত ৯টার আগেই কোয়াবের এক প্রেস বিবৃতিতে জানানো হয়—বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে ক্রিকেটাররা শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত। এই ঘোষণার পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাত ১০টার পর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওই বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সব সিনিয়র ক্রিকেটার উপস্থিত ছিলেন। অন্যদিকেবিস্তারিত পড়ুন