বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত ১৯ জানুয়ারি বিবিসি ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ১০ মিনিটের সেই সাক্ষাৎকারটি বিবিসি ইন্ডিয়া বুধবার (২১ জানুয়ারি) তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। সেখানে বাংলাদেশ-ভারত সম্পর্ক, দুই দেশের টানাপোড়েনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিকবিস্তারিত পড়ুন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত থেকে শ্রীলঙ্কা ভেন্যু সিরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেবিস্তারিত পড়ুন

সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করলেন তারেক রহমান

মৌলভীবাজারের আইনপুরে বিএনপির আয়োজিত সমাবেশ চলাকালীন মাগরিবের আজান হলে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়। ওই সমাবেশে জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন— মৌলভীবাজার-১ আসনের প্রার্থী নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। বিকেলেবিস্তারিত পড়ুন

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের আইনপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে কাছে এই আহ্বান জানান। সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি।’ তারেক রহমান আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। এই নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। টেকবিস্তারিত পড়ুন

একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান

যারা অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার একে দেখেন বলে, তাদের বাংলাদেশের মানুষ আগেই দেখে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘কাবা শরিফের মালিক কে? এই দিনদুনিয়া, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য–নক্ষত্র যা দেখি, এর মালিক কে? বেহেশতের মালিক কে? দোজখের মালিক কে?’ তারেক রহমানের প্রশ্নেরবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি জামায়াত আমির: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যাকে ঘিরে আজকের এই জনসমাবেশ। তবে এতটুকু পরিচয় ওনার জন্য যথেষ্ট নয়। ওনি ১০ দলীয় জোটে ফ্যাসিবাদী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি। যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী জনসভায় তিনিবিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী হাবিব

প্রয়াত পিতা-মাতা ও বড় ভাই বিএনপি নেতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহষ্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) সকালে পৌরসদরের তুলশীডাঙ্গাস্থ পারিবারিক কবরস্থানে দোয়া-মোনাজাত শেষে পৌরসদরের বিভিন্ন এলাকা ও বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উৎপাদন-উন্নয়নের আগামি রাষ্ট্র বিনির্মানের আহবান জানান। পরে তিনি কলারোয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশাল জনসভা-মিছিলে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহর

আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন বিশাল জনসভায় দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করলেন সাতক্ষীরা-১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বৃহষ্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিকেলে কলারোয়া ফুটবল মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইনসাফের বাংলাদেশ আর ন্যায়ের সমাজ গড়তে জামায়াতের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। পরে বিশাল মিছিল কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’

আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতিতে ফেরার সুযোগ পায়, শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার মা আসলে দেশে ফিরতে চান। তিনি অবসর নিতে চান। তিনি বিদেশে থাকতে চান না।” ছাত্রজনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন জয়ের মা, সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ববিস্তারিত পড়ুন