শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী হাবিব

প্রয়াত পিতা-মাতা ও বড় ভাই বিএনপি নেতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন সাতক্ষীরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহষ্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) সকালে পৌরসদরের তুলশীডাঙ্গাস্থ পারিবারিক কবরস্থানে দোয়া-মোনাজাত শেষে পৌরসদরের বিভিন্ন এলাকা ও বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উৎপাদন-উন্নয়নের আগামি রাষ্ট্র বিনির্মানের আহবান জানান।

পরে তিনি কলারোয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত শিক্ষার্থীদের পিঠা উৎসবে যোগ দেন। সেখানে স্থান পাওয়া ১০টি স্টল ঘুরে ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের হরেক রকমের নানান পদের ও নামের পিঠা পরখ করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কলেজ, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আগের মতোই অবদান রাখবেন বলে আশ্বস্থ করেন।

পরে দুপুরে কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন সাবেক এই সংসদ সদস্য।

এদিন বিকেলে তালা উপজেলার ফুলবাড়িয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতীক বরাদ্দের পাওয়ার পর বুধবার সন্ধ্যায় পৌরসভার ৭টি ওয়ার্ডের পৃথক স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান তিনি। এসকল কর্মসূচিতে মহিলাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন