বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ক্ষমতায় গেলে বিনামূল্যে যেসব তথ্যপ্রযুক্তি সেবা দেবে বিএনপি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের জন্য একাধিক তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও ডিজিটাল সুযোগ সম্প্রসারণে কাজ করবে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জনগণের ক্ষমতায়নবিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ, জানাল জরিপ সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরেকটি জরিপ উঠে এলো। এতে দেখা গেছে, ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চান, আর জামায়াতে ইসলামী ও এনসিপি জোটকে ভোট দিতে আগ্রহী ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভেশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে এসব তথ্য উঠে এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এ জরিপ প্রতিবেদন উপস্থাপন করে। জরিপে দেখা যায়,বিস্তারিত পড়ুন

বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব আপনাদের হাতে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটিকে দেখে রাখবেন, এখানকার জনগণকে দেখে রাখবেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কেউবিস্তারিত পড়ুন

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে রাজপথে নেমেছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বে-ইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে। তিনি বলেন, এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়াক একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচংবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের নিয়ে নতুন বার্তা দিল ধর্ম মন্ত্রণালয়

২০২৬ সালের হজে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ গ্রহণ করে আগামী ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণলায়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, ‘২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধনকারী সব হজযাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদেরবিস্তারিত পড়ুন

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত’

পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবার হস্তক্ষেপের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এ নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্তবিস্তারিত পড়ুন

আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য: মির্জা ফখরুল

মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

তারেক রহমানের খুলনা সফরের তারিখ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তার আগমনের খবরে খুলনার সর্বস্তরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। সমাবেশ ঘিরে আট লাখ মানুষের সমাগম ঘটাতে ব্যপক প্রস্তুতি নিয়েছে দলটি। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালবিস্তারিত পড়ুন

জনগন আর বস্তা পঁচা রাজনীতি চাই না- লক্ষ্মীপুরে জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগন আর বস্তা পঁচা রাজনীতি চাই না, ব্যাংক ডাকাতি, লুটেরা রাজনীতি চাই না। পরিবর্তনের জন্য শুধু হ্যাঁ ভোটের পক্ষে থাকলেই হবে না মানুষকে হ্যাঁ ভোটের সহযোগী করতে হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর আমরা বলেছিলাম, আমরা কোন প্রতিশোধ নিবো না, চাঁদাবাজি দুর্নীতি ও মামলাবাজি করবো না, আমরা কথা রেখেছি ‌। আমরা কথা দিচ্ছি, জনগণ যদি তাদের মূল্যবান ও পবিত্র ভোটবিস্তারিত পড়ুন

ভিডিপির ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে চাকরি! উপজেলা আনসার অফিসারকে শোকজ

আনসার ভিডিপি উপজেলা অফিসারদের বিরুদ্ধে জাল সনদ নিয়ে আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী নিয়োগ করাসহ অর্থ কেলেঙ্কারির দায়ে শোকজ হয়েছে। ঘটনা সূত্র জানায়- সাতক্ষীরা জেলার আশাশশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আনসার ভিডিপির দলনেত্রী শামছুন্নাহার এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় জামিরুল ইসলাম জামু। ঐ মিথ্যা অভিযোগ কোনো প্রকার তদন্ত ছাড়াই দলনেতী পদ থেকে অব‍্যাহতি দেয় শামছুন্নাহারকে ততকালিন দূর্নীতিবাজ জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানম। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শ্রীউলা ইউনিয়ন দলনেত্রী হিসাবে,বিস্তারিত পড়ুন