বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিপির ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে চাকরি! উপজেলা আনসার অফিসারকে শোকজ

আনসার ভিডিপি উপজেলা অফিসারদের বিরুদ্ধে জাল সনদ নিয়ে আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী নিয়োগ করাসহ অর্থ কেলেঙ্কারির দায়ে শোকজ হয়েছে।
ঘটনা সূত্র জানায়- সাতক্ষীরা জেলার আশাশশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আনসার ভিডিপির দলনেত্রী শামছুন্নাহার এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয় জামিরুল ইসলাম জামু। ঐ মিথ্যা অভিযোগ কোনো প্রকার তদন্ত ছাড়াই দলনেতী পদ থেকে অব‍্যাহতি দেয় শামছুন্নাহারকে ততকালিন দূর্নীতিবাজ জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানম। সেই সুযোগ কাজে লাগিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শ্রীউলা ইউনিয়ন দলনেত্রী হিসাবে, কথিত অভিযোগকারী জামিরুল তার মেয়ে শারমিনকে একই পদে নিয়োগ করতে আশাশুনি উপজেলা আনসার ভিডিপি অফিসার আরিফা খাতুনের মাধ্যমে ভুয়া ভিডিপি সনদ দিয়ে যোগদান করেন দলনেত্রী হিসাবে সম্প্রতি।
বিষয়টি এলাকা বাসি প্রতিবাদ করেও কোনো আইনি সহায়তা পাইনি অবৈধ অর্থের জোরে ও দূর্নীতিবাজ অফিসার আরিফার ক্ষমতার অপব‍্যাবহারের কারন। বিষয়টি আইনি প্রতিকার চেয়ে আশাশুনির শ্রীউলা গ্রামের বাবু গাজী ২৮ জানুয়ারি ২৬ সাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা সদর দপ্তর এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় ঐ অভিযোগের অনুলিপি উপমহাপরিচালক, খুলনা বিভাগীয় রেজ্ঞ সহ সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্টসহ ৬ টি দপ্তরে প্রেরণ করেন। লিখিত অভিযোগ সুত্রে জানাযায় শারমিন আনসার ভিডিপি ট্রেনিং প্রাপ্ত না হয়েও উপজেলা অফিসার আরিফা খাতুনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে দলনেতী হিসাবে নিয়োগ এর জন্য যশোর ট্রেনিং করেছে যাহা আরিফা খাতুন ও শারমিনের জন্য শাস্তি যোগ্য অপরাধ।
অভিযোগে আরো উল্লেখ করেন আরিফা খাতুন আশাশুনিতে যোগদান করে অফিসটি বানিজ‍্য খুলে বসেছে, এমনকি আরিফা খাতুন সরকারি অফিস বসত বাড়ির মত রান্না খাওয়াসহ বসবাস করেন। শুধু এখানে শেষ নয় আরিফার বিরুদ্ধে রয়েছে গুরুত্বর বিস্তার অভিযোগ তার মধ্যে উল্লেখযোগ্য তিনি আওয়ামী লীগের দোসর হিসাবে দলীয় কর্মকাণ্ড করেন এবং অন্য দলীয় লোকজনকে তিরস্কার করে। সাতক্ষীরা জেলা আনসার মনিটরিং উজ্জলকে এই অভিযোগে অভিযুক্ত করে একাধিক ভুক্তভোগী বলেন বিষয়টি নিয়ে মনিটরিং উজ্জল ধামা চাপা দিতে চেয়ে ছিল ঘুষের বিনিময়ে এবং আরিফা খাতুনের কথা মতো কিন্তু সেটা তারা পারিনি। মনিটরিং উজ্জল গোপনে শারমিন ও তাদের পক্ষের লোক নিয়ে সরেজমিনে না এসে আশাশুনি কাউড়া বাগানে একতরফা নাম মাত্র তদন্ত করেছে এবং তাদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। এবিষয়ে আরিফা খাতুনের ব‍্যাবহিত মোবাইল নং কল দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। মনিটর উজ্জল এপ্রতিবেদককে বলে আমার কাজ হেড অফিসে তথ্য দেয়া তাছাড়া আমার আর কিছুই করার নাই। সাতক্ষীরা আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. রুবেল হোসেন বলেন আমি প্রাথমিকভাবে শারমিন এর সনদ জাল প্রমানিত পেয়েছি তাই ওকে আইনের আওতায় আনবো এবং তাকে চাকরিচ্যুত করবো কারণ আনসার ডিপার্টমেন্ট একটি সুশৃঙ্খল বাহিনী এ বাহিনীর কোনো সদস্য অন‍্যায় করতে পারে না এবং কেউ করলে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক