বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

উন্নয়ন সংস্থার কিংবদন্তি আজাদুল কবির আরজু আর নেই

যশোরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, উন্নয়ন সংস্থার কিংবদন্তি, প্রখ্যাত সমাজসেবক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকেবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন : সাবেক এমপি হাবিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান।বিস্তারিত পড়ুন

নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া : নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে। এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং কলারোয়া থানা পুলিশের টিমের নেতৃত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে : আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নওয়াপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খোরদো বাজারে শীতের শেষ মুহূর্তে জমে উঠেছে খেজুর গুড়ের পাটালীর হাট

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো বাজারে শীতের শেষ মুহূর্তে জমে উঠেছে খেঁজুরের গুড় বেচাকেনার হাট।প্রাচীন যুগ থেকে এই বাজার গুড়ের হাট নামে পরিচিত। শীত মৌসুম আসলে বাজারে খেজুরে গুড় ও পাটালী আসা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলের গুড় ব্যাপারীরা এসে এই বাজারে গুড় কেনার আগাম ঘরভাড়া নেন। সেজন্য শীত মৌসুম আসলেই দেখা যায় খেঁজুর গাছের গাছিদের ব্যস্ততার দৃশ্য। খেঁজুর গাছ কাটা থেকে শুরু করে রস আহরণ করে সেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেনা অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার ৩

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাতক্ষীরায় সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদেরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স, একটি দেশীয় অস্ত্র,বিস্তারিত পড়ুন

যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাচ্ছে। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টায় গণঅভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণঅভুত্থ্যানেবিস্তারিত পড়ুন

ভোট শুধু অধিকার নয়, এটি পবিত্র দায়িত্ব: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নি:সংকোচে ভোট দেবেন। তিনি আরও বলেন, আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। আজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গেরবিস্তারিত পড়ুন

আজ সরস্বতী পূজা: বিদ্যা দেবীর আরাধনায় মুখর সারাদেশ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিচ্ছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর এই আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিতে শিক্ষার্থীরা আজ দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন। সরস্বতী পূজা উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচারবিস্তারিত পড়ুন

ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।’ তিনি বলেন, ‘হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতীবিস্তারিত পড়ুন