বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষা শেষ, শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ধানের শীষে ভোট চেয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচারণা সমাবেশে কাজী আলাউদ্দীন বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি’র সাবেক চেয়ারপারসন গণতন্ত্রের মানসকন্যা সদ্য প্রয়াত সাবেক ৩ বারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কলারোয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার দুপুরে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে চায়। কলারোয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার দুপুরে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পিতামাতার কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনি প্রচার কাজ শুরু বিএনপি প্রার্থীর

পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার কাজ শুরু করলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তুলসীডাঙ্গা পশ্চিম পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পিতা-মাতাভাই সহ পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পিতা এসএম আব্দুল লতিফ খান, মাতা বড়ো ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলিপুর ইউনিয়নবাসীর আয়োজনে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে : লাঙ্গলের প্রার্থী আশু

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু বলেছেন, আমি এমপি হলে শুধু একজন ব্যক্তি সংসদে যাবে না, সাতক্ষীরা সদর–দেবহাটার প্রতিটি মানুষই তখন এমপি হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর–দেবহাটা আসনে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করেছেন আশরাফুজ্জামান আশু। আশরাফুজ্জামান আশু বলেন,বিস্তারিত পড়ুন

‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’ : আব্দুল খালেক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা সদর ২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। ২২ জানুয়ারী বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা সাতক্ষীরা ২ আসনের (সদর -দেবহাটা) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল সাড়ে ৪টায় সংবর্ধনাসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়। জামায়াত তথা ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংবর্ধনা সভায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয়বিস্তারিত পড়ুন

নারীর প্রতি সহিংসতা রোধে শ্যামনগরে দিনব্যাপী জনসমাবেশ

জাতীয় পর্যায় থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের অর্ধসহস্রাধিক নারী-পুরুষ। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘সাসা টুগেদার অ্যাকশন’ ধাপের কমিউনিটি উদযাপন ও গণসমাবেশ। বেলা ১১টা থেকে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শুরু হওয়া এই কর্মসূচির আগে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্যদিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

হুসাইন বিন আফতাব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরোবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আসন্ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচন ও গণভোট ঘিরে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে’ তুলে ধরেন। সেনাসদস্যদের দায়িত্ব পালনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরবিস্তারিত পড়ুন

নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীবিস্তারিত পড়ুন