বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কলারোয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার দুপুরে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে চায়।

কলারোয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার দুপুরে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে চায়। বৈষম্যমুক্ত একটি দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও গণমানুষের ভাবনার সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানান সংবাদকর্মীদের। সবশেষ তিনি সমাজ গঠনে গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য সংবাদকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা অতীতেও সংবাদপত্র প্রতিষ্ঠানসহ প্রেস ক্লাবের উন্নয়নে ভূমিকা রেখেছি। আগামীতেও অনুরূপ ভূমিকা রাখার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করছি। সংক্ষিপ্ত এ মতবিনিময়কালে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলা ভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, জাকির হোসেন, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, দেলোয়ার হোসেন, সোহাগ হোসেন, সানবিম করিম, রাসেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি