বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষা শেষ, শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় ধানের শীষে ভোট চেয়ে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনী প্রচারণা সমাবেশে কাজী আলাউদ্দীন বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি’র সাবেক চেয়ারপারসন গণতন্ত্রের মানসকন্যা সদ্য প্রয়াত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন তারই উত্তরসূরি বর্তমান বিএনপি’র সভাপতি ও চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে দেশকে এগিয়ে নিতে তিনি মাঠে নেমেছেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন তার বক্তব্যে বলেন তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এসে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক জিয়ার দেশ গড়ার সুযোগ করে দিবেন।

বিগত ২০০১ সালে সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হয়ে এ অঞ্চলে অনেক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট ,কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ,মসজিদ, বিদ্যুৎ সহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে কান দিবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতন কারীদের স্থান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোন উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরি লুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তি চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে কৃষাণ মজদুর ইনস্টিটিউট কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ -আশাশুনি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত জনসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগরের সেক্রেটারী আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমূখ।

এছাড়াও উপজেলা বিএনপি’ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধানেরশীষ এর প্রথম জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই কৃষ্ণনগরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ধানেরশীষ প্রতিকের হ্যান্ডবিল ভোটার সাধারণের নিকট পৌছে দেন এবং এলাকার উন্নয়ন আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানেরশীষ এর ভোট চান সাবেক সফল সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন