জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হবে সর্বোচ্চ জামানত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার এল বাংলাদেশের নাম। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে; যার পরিমাণ পাঁচ থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে ছিল সাতটি দেশ। কিন্তু সাত দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় চার গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন, যাতে বাংলাদেশের নামও আছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরবিস্তারিত পড়ুন
হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) গা ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই। অনুসন্ধানে জানা যায়, হাদির হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বাপ্পী কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির চার তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার এ-থ্রি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন আওয়ামী লীগেরই প্রায় চার থেকে পাঁচজনবিস্তারিত পড়ুন
নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি। তিনি বলেন, বাংলাদেশকে ইইউর সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই সম্পর্কের প্রতিফলন হিসেবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি উচ্চ পর্যায়ের এবং বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালেবিস্তারিত পড়ুন
১০ ও ১১ জানুয়ারি থাকতে পারে সবচেয়ে কম তাপমাত্রা

দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় শনি ও রোববার (১০ ও ১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ ও সবচেয়ে কম তাপমাত্রা থাকার শঙ্কা রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে দেওয়া পোস্টে পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তেবিস্তারিত পড়ুন
অবসরের পর কোচ নন, ক্লাব মালিক হতে চান মেসি

ফুটবলের আলো ঝলমলে জীবন শেষ হলে লিওনেল মেসি নিজেকে কোথায় দেখতে চান— এ প্রশ্ন বহুদিনের। অবশেষে অবসরের পরের জীবন নিয়ে স্পষ্ট কথা বললেন আর্জেন্টিনার মহাতারকা। জানিয়ে দিলেন, তিনি কোচ হওয়ার পথে হাঁটতে চান না, এমনকি দিয়েগো ম্যারাডোনার মতো জাতীয় দল সামলানোর ভাবনাও তার নেই। আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল Luzu-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে Lionel Messi খোলামেলা আলোচনা করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে। সাধারণত ব্যক্তিগত বিষয়ে কম কথা বলা মেসিবিস্তারিত পড়ুন
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এটি চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ। ঘণ্টাব্যাপী সাক্ষাতের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠকবিস্তারিত পড়ুন
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। লাতিন আমেরিকার দেশটিতে গেল শনিবার অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এ নিয়ে বুধবার মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা এখন বসে আলোচনা করে একটি এমন অবস্থানে পৌঁছানোর চেষ্টা করুক যা ভেনিজুয়েলার মানুষের কল্যাণ এবং নিরাপত্তার স্বার্থে হবে। ভেনেজুয়েলারবিস্তারিত পড়ুন
আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কিনতে পারবেন না— বলে চ্যালেঞ্জ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ চ্যালেঞ্জ দেন তিনি। এ সময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য দেওয়া হয়েছে— আমাকে ১০ কোটি টাকা দিয়ে কোনো এক প্রার্থী কিনে নিয়েছেন। এ নিয়ে জনগণ বিভ্রান্ত হচ্ছেন। আমি স্পষ্ট বলতে চাই— ১০ কোটি নয়,বিস্তারিত পড়ুন
ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকবে— এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের একাধিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৯নং ওয়ার্ডে দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী বালুর মাঠে পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদুল হক মুন্নার সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। আলোচনা ও দোয়াবিস্তারিত পড়ুন

