জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ছাত্রদল-শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ তারেক রহমানের

বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম। জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণসহ সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকাবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার ঐক্যের পথ অনুসরণ করতে চায় জামায়াত: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐক্যের যে জায়গা তৈরি করে গেছেন জামায়াত সেই পথ অনুসরণ করে চলতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে ফলাফল প্রকাশ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের বিদায় সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২৫’র ফলাফল প্রকাশ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১২টার দিকে স্কুল চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেবিন নাহার। স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তাবিস্তারিত পড়ুন
কলারোয়ার বালিয়াডাঙ্গায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর বাজারে হক মিল চত্বরে কেড়াগাছি ইউনিয়ন বিএনপি আয়োজিত জানাজা পূর্ব আলোচনা অংশ নেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, ইউনিয়ন জামাতের আমির সাবুর আলী, সেক্রেটারি মাওঃ ফিরোজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান কবির, প্রভাষক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, আব্দুল লতিফ,বিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে নতুন বই বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় দেয়াড়া হাইস্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে। প্রতি বছরের ন্যায় এ বছর-২৬’ ১ লা জানুয়াী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বইয়ের গন্ধে স্কুল চত্বরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজে ভরে উঠেছে পুরো স্কুল ক্যাম্পাস। আনন্দঘন পরিবেশে কোমলমতি ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের উপস্থিতিতে (১ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল চত্বরে ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত থেকে ষষ্ঠ শ্রেণিবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

দেবাশীষ চক্রবর্ত্তী (বাবু): প্রতিবছরের ন্যায় এবারও সারা দেশে একযোগে নতুন বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তারি ধারাবাহিকতায় (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ শত ২২জন ছাত্র/ছাত্রীদের হতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তার মধ্যো প্রাক প্রাথমিকে- ২৫ জন, ১ম শ্রেণী- ২০ জন, ২য় শ্রেনী- ১০ জন , ৩য় শ্রেণী- ২০ জন, ৪র্থ শ্রেণী – ৩১ জন, ৫ম শ্রেণী- ১৬ জন এসময়বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কলারোয়া রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান

কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকরবিস্তারিত পড়ুন
নতুন বইয়ের গন্ধে সাতক্ষীরার শিশুরা

সাতক্ষীরা প্রতিনিধি: নতুন বছরের প্রথম সকাল। শীতের হালকা কুয়াশা ভেদ করে সাতক্ষীরার গ্রাম-শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জমেছে উৎসবের আমেজ। রঙিন ব্যাগ কাঁধে নিয়ে স্কুল প্রাঙ্গণে ছুটে এসেছে শিশুরা। শিক্ষক ও অভিভাবকদের কোলাহলের মাঝে একে একে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই- নতুন স্বপ্নের সঙ্গী। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে কালি ও কাগজের চেনা গন্ধ, যা বহু শিশুর কাছে বছরের প্রথম আনন্দ। সাতক্ষীরার সাতটি উপজেলায় ১ হাজার ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা; সভাপতি মৃত্যুঞ্জয়, সম্পাদক তাহের

সাতক্ষীরা প্রতিনিধি: প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠক মো. আবু তাহের বিল্যাহ। ঘোষিতবিস্তারিত পড়ুন
আশাশুনিতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরার আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তেঁতুলিয়া রাধাবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্বপন গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, হাসেম গাজী, আজিজুল ইসলাম, হাসান গাজী, রিক্তা গোলদার, সাগরিকা গোলদার, মঞ্জনা খাতুন, অঞ্জনা গোলদার প্রমূখ। বক্তারা বলেন, একটি হাঁস হারিয়ে যাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষ রইচ উদ্দিন গাজীর স্ত্রী আনজিনাবিস্তারিত পড়ুন

