শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ‘প্রান্তিক যুব সংঘ’-কে নিবন্ধন সনদ প্রদান

সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলা গ্রামভিত্তিক সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’ আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় থেকে সংগঠনটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়। যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫-এর ৪ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা ২০১৭ অনুযায়ী সংগঠনটিকে নিবন্ধিত করা হয়েছে, যার সরকারি নিবন্ধন নম্বর: যুউ অ/সাতঃ নিঃ-১২৮। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঙ্গীত কুমার দাস স্বাক্ষরিত সনদটি সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলেবিস্তারিত পড়ুন

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান–এর নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনিবিস্তারিত পড়ুন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় হাফেজ কল্যাণ পরিষদের র‍্যালি

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং সিয়াম সাধনাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের পাওয়ার হাউজ মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। র‍্যালি পরবর্তী দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

গভীর রাতে আগুন মুহূর্তে পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী পশ্চিম পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বসতবাড়ীর আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন নিঃস্ব ও দিশেহারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালতি ও ড্রামভর্তি পানি দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালান। তাদের সম্মিলিতবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬ দিনে ২,১০০ মেট্রিক টন চাল আমদানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৬ কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে মোট ২ হাজার ১০০ মেট্রিক টন (নন-বাসমতি) সিদ্ধ চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে শুল্কমুক্ত সুবিধায় এ চাল ছাড়ের অনুমতি দিয়েছে সরকার। সোমবার ভারত থেকে আমদানিকৃত চালের একটি চালানে ৩টি ট্রাক বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এসব চাল আমদানি সম্পন্ন হয়।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকাল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি করেন অংশগ্রহণ। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএমবিস্তারিত পড়ুন

সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল টানা তিনটি আসর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলেছিল আইসিসির শর্ত পূরণ করে। কিন্তু ওয়ানডে র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ৭ নম্বরে থাকা দলটি নেমে এসেছে এখন ১০ নম্বরে। ফলে বড় প্রশ্ন আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপে কি সরাসরি জায়গা পাবে বাংলাদেশ? ২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা আট দল সুযোগ পাবে সরাসরি মূলপর্বে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। স্বাগতিকরা যদি সেরাবিস্তারিত পড়ুন

বাবাকে নিয়ে সালমান হাসপাতালে

বলিউডের ভাইজান সালমান খানের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি আর নিরাপত্তা বলয়, অন্যদিকে পরিবারের প্রধান অভিভাবক সেলিম খানের অসুস্থতা সব মিলিয়ে খান পরিবারে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে। এবার বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রবীণ এই চিত্রনাট্যকারকে তড়িঘড়ি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই হাসপাতালেই বর্তমানেবিস্তারিত পড়ুন

দাপুটে জয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

চেন্নাইয়ে রানবন্যার ম্যাচে কানাডার ব্যাটিং উজ্জ্বলতা ছাপিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল নিউজিল্যান্ড। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ দল হিসেবে কিউইরা শেষ আটে উঠেছে। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে চলতি আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডা। ওপেনিং জুটিতেই তারা ছুঁয়ে ফেলে শতক। যুবরাজ সামরা ও দিলপ্রীত বাজওয়ার ১১৬ রানের জুটি দলকে এনে দেয় শক্ত ভিত। বাজওয়া ৩৬ রান করে থামলেও যুবরাজ খেলেনবিস্তারিত পড়ুন

মাগুরা এতিমখানা কমপ্লেক্স-এ ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এতিমখানা কমপ্লেক্স এর সার্বিক ব্যবস্থাপনায় ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পশ্চিমপাড়া স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধার পর থেকে মাগুরা এতিমখানা কমপ্লেক্স ময়দানে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: ওলিউর রহমানের সঞ্চালনায় এবং মাগুরা এতিমখানা কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসির করেন হযরতবিস্তারিত পড়ুন