সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পাচার রোধে জ্বালানি তেলের সামান্য মূল্য বাড়িয়েছে সরকার : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ও গ্যাসের দাম কম থাকায় পাচার রোধে সামান্য মূল্য বাড়িয়েছে সরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটি মন্ত্রী পরিসংখ্যান দিয়ে দেখেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে, দেশের মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য আমরা একটা ‘টলারেবল’ মাত্রাবিস্তারিত পড়ুন

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

আগামী জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রেসবক্সে সাংবাদিকদের জানিয়েছেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়েবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে : প্রতিমন্ত্রী নুর

মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, মালয়েশিয়া সরকার থেকে সংকেত পেলেই দেশটিতে নতুন করে কর্মী পাঠানো শুরু হবে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিমন্ত্রী বলেন, ‘খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া অত্যন্ত পছন্দের একটি দেশ।বিস্তারিত পড়ুন

বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ওই তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে। ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

১০ বছরের শিশু ধর্ষণ: কলারোয়ার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক এতিম শিশুকে ধর্ষণের দায়ে আসামি মোঃ ইব্রাহিম গাজী ওরফে ইব্রা (৫০)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ​সোমবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের বাসিন্দা। ​ ​মামলার বিবরণী অনুযায়ী, গত ২৭বিস্তারিত পড়ুন

শ্যামনগরে গরু পালন বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯ টায় গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী সাইক্লোন শেল্টারে ২৫জন নারী-পুরুষকে নিয়ে গরু পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিকাল ৪টায় উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদবিস্তারিত পড়ুন

সহজ জয়ে সমতায় বাংলাদেশ

সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করেনি মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড দল। জবাবে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। এর আগে টস জিতে প্রথমে ব্যাটবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশের সুধী সমাবেশ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজগঞ্জ মুক্তমঞ্চে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএস-সেবা। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা

কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে আরোবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২৬) সকাল ৯ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বিস্তারিত পড়ুন