বুধবার, জুন ১৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ইসলামী ব্যাংককে ৪ দিনে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগের জেরে সৃষ্ট সংকটে আস্থাহীনতায় গ্রাহকরা। এরফলে তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জুন) আরও ১০০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সব মিলে গত চার দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ইসলামী ব্যাংক মোট সাড়ে ৭ হাজার কোটি টাকার সহায়তা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং চলমান তারল্য চাপবিস্তারিত পড়ুন
বেনজীরকে ফেরাতে প্রস্তুত দুদক, চিঠি গেল মন্ত্রণালয়ে

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় সব আইনি নথি প্রস্তুত করে আনুষ্ঠানিক অনুরোধপত্রটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পাঠানো অনুরোধপত্রেবিস্তারিত পড়ুন
মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে এমন অবিস্মরণীয় কীর্তির ম্যাচেও আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচের এক পর্যায়ে আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দির ওপর করা মেসির একটি বিপজ্জনক ফাউল ঘিরে এখন ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। খোদ প্রশ্ন উঠেছে, ফাউলটি স্পষ্ট হওয়া সত্ত্বেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন এই মহাতারকা? ম্যাচের একটি বল দখলের লড়াইয়ে মেসি বেশ আনাড়িভাবে চ্যালেঞ্জ করে বসেন মান্দিকে। ভিডিও ফুটেজে দেখাবিস্তারিত পড়ুন
মেসি এত ভালো খেলে কেন : বুবলী

বিশ্বকাপের মঞ্চে বল হাতে লিওনেল মেসির অতিমানবীয় জাদু আর গ্যালারিজুড়ে ভক্তদের উন্মাদনা-ফুটবলবিশ্বের এই চিরচেনা দৃশ্যে এবার আছড়ে পড়ল ঢাকাই চলচ্চিত্রের আলো। আলজেরিয়ার বিপক্ষে জাদুকরী হ্যাটট্রিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলের বড় জয় এনে দিয়েছেন মেসি। মাঠের সেই ফুটবল উন্মাদনা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার ছুঁয়ে গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনও। আর তাতেই নিজের ফুটবল আবেগকে আর ধরে রাখতে পারলেন না ঢালিউড নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। চমকপ্রদ তথ্য হলো, ব্যক্তিগতবিস্তারিত পড়ুন
এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি

বিশ্বকাপের মঞ্চ মানেই লিওনেল মেসির জাদুকরী রূপকথা। তবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই যা করলেন এই ফুটবল জাদুকর, তা ফুটবল ইতিহাসের সব হিসাব-নিকাশ নতুন করে লিখতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আজ বুধবার সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর শিরোপা ধরে রাখার এই মিশনে নেমেই অতিমানবীয় এক হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচের ঐতিহাসিক রাতটিকেবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন কুষ্টিয়ায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল ১০টার দিকে ঝটিকা সফরে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদেরবিস্তারিত পড়ুন
বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। নতুন ও পুরোনো চালের দামে কিছুটা পার্থক্য থাকলেও বাজারে কোনো ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছেবিস্তারিত পড়ুন
হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। এমন স্মরণীয় পারফরম্যান্সের পর স্বামীকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কানসাস সিটির গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান-থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে মেসির দাপুটে পারফরম্যান্সের সাক্ষী ছিলেন তারাও। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটিবিস্তারিত পড়ুন
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের জায়গা হয়নি ফ্রান্সের জাতীয় দলে। আন্তর্জাতিক ফুটবলে জিদানপুত্র খেলছেন আলজেরিয়ার হয়ে। বুধবার আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনিই সামলেছেন আলজেরিয়ার গোলপোস্ট। এদিন বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে সকলের নজর কেড়েছে জিদানপুত্রের মুখে থাকা কালো রঙের ফেস মাস্ক। লুকা কেন এই বিশেষ মুখোশ পরে খেলছেন, সেই প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। অনেকেই এটিকে স্টাইল ভেবে নিলেও আসলে এর পেছনে রয়েছে গুরুতর ইনজুরির বিষয়।বিস্তারিত পড়ুন

