বুধবার, জুন ১৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি কবরস্থানের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ভূমিহীন ও অসচ্ছল পরিবারের সদস্যদের মৃত্যুর পর দাফনের জন্য উপযুক্ত জায়গা না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজগঞ্জ এলাকায় সরকারি কবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা দেওয়া রয়েছে। এ বিষয়ে বর্তমান রাজগঞ্জ বাজার কমিটিও একসময় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে দীর্ঘ সময়বিস্তারিত পড়ুন
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজনমুলক ব্যবস্থা সম্পর্কে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রেজাউল করিম ছাত্র ছাত্রীদের জলবায়ু পরিবর্তন, এর বিরুপ প্রভাএবং তা মোকাবেলায় অভিযোজন কৌশল সম্পর্কে স্টুডেন্ট দের সুস্পষ্ট ধারনা প্রদান করেন। ওরিয়েন্টেশন টি সফলভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগীতা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমারবিস্তারিত পড়ুন
হিউম্যান রাইটস ওয়াচ
মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ব্যক্তিদের সীমান্তের শূন্য রেখা বা নো ম্যানস ল্যান্ডে আটকে রাখছে, যা চরম মানবিক বিপর্যয় ও মানবাধিকারের লঙ্ঘন। প্রতিবেদনের মূল পর্যবেক্ষণে বলা হয়েছে, বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া দিয়ে এই মানুষদের ঠেলে দেওয়ারবিস্তারিত পড়ুন
জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।’ তিনি বলেন, ‘অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।’বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও চিকিৎসকদের সংবর্ধনা

সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী-২০২৬” এবং এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ, ডা. মোঃ মাহমুদুল হাসান মামুন, ডা. এস. এম. এ. মুক্তাদির তামিম এবং ডা. আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এ সময় এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সাতক্ষীরা মেডিকেল কলেজের তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করাবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন যতবার হয়েছে ততবারই জিতেছে ধানের শীষ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব চা-বাগানের নারী শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিইবিস্তারিত পড়ুন
তেলের দামের বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কম। দীর্ঘদিনের অস্থিরতার পর বিশ্ববাজারে এই দরপতন আমদানিকারক দেশগুলোর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্ববিস্তারিত পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তিতে যা আছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বহুল আলোচিত ১৪ দফার সমঝোতা স্মারকের (এমওইউ) সম্ভাব্য বিষয়বস্তু সামনে এসেছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে প্রকাশিত তথ্য অনুযায়ী এতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা সম্পদ ছাড় এবং ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তেহরান। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রবিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংককে ৪ দিনে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগের জেরে সৃষ্ট সংকটে আস্থাহীনতায় গ্রাহকরা। এরফলে তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জুন) আরও ১০০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সব মিলে গত চার দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ইসলামী ব্যাংক মোট সাড়ে ৭ হাজার কোটি টাকার সহায়তা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং চলমান তারল্য চাপবিস্তারিত পড়ুন
বেনজীরকে ফেরাতে প্রস্তুত দুদক, চিঠি গেল মন্ত্রণালয়ে

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় সব আইনি নথি প্রস্তুত করে আনুষ্ঠানিক অনুরোধপত্রটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পাঠানো অনুরোধপত্রেবিস্তারিত পড়ুন

