জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে সমাধান না হলে রাজপথে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। তিনি বলেন, যেটা সংসদে সমাধান হয়, হবে। সংসদে সমাধান না হলে রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেবো না, ছেড়ে দেওয়ার কোন অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমরা কনফিডেন্ট, এই দাবি আজ হোক, কাল হোক আদায় হবে। মঙ্গলবার (১৬বিস্তারিত পড়ুন
ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে বিচারক তাইয়োব উদ্দিন জিসান মিয়া আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।বিস্তারিত পড়ুন
বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এই চিঠি পাঠানো হয়। চিঠি পাঠানোর বিষয়ে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে পাঠানো হবে। এর আগে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুদক। বেনজীর আহমেদেরবিস্তারিত পড়ুন
ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

আন্তর্জাতিক ফুটবলে চমক বা অঘটন নতুন কিছু নয়—বরং এটাই খেলাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আর্জেন্টিনা, ইংল্যান্ড বা স্পেনের মতো শক্তিশালী দলগুলো হয়তো বিষয়টি অন্যভাবে দেখবে, তবে ফুটবলের সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের কাছে সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্যগুলোর একটি হলো—একজন সাধারণ মানের খেলোয়াড়ের অবিশ্বাস্য পারফরম্যান্সে বড় তারকা ও উচ্চ বেতনের দলকে পরাজিত হতে দেখা। এটাই ফুটবলের প্রকৃত রূপ। নিচে ইতিহাসের সেরা কিছু আন্তর্জাতিক ফুটবল অঘটন তুলে ধরা হলো— স্পেন বনাম কেপবিস্তারিত পড়ুন
৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এমন কিছু রেকর্ড রয়েছে, যা সময়ের সঙ্গে আরও কিংবদন্তিতুল্য হয়ে উঠেছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ও অক্ষত রেকর্ডটি হলো ফ্রান্সের সাবেক স্ট্রাইকার জ্যঁ ফঁন্তেইনের এক আসরে সর্বোচ্চ গোলের কীর্তি, যা ৬৮ বছরেও ছুঁতে পারেনি কেউ। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করে ইতিহাস গড়েছিলেন ফঁন্তেইন। তার এই অসাধারণ পারফরম্যান্স বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে আজও অটুট রয়েছে। প্রায় সাত দশক পেরিয়ে গেলেও বিশ্বেরবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়, জীবনেরই অংশ। তবে ২০২৬ বিশ্বকাপের দুই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় এই খেলাটি সাধারণত অন্য নামে পরিচিত। সেখানে ফুটবলকে বলা হয় ‘সকার’। কিন্তু কেন? আর এই শব্দটি কি অন্যান্য ফুটবলপ্রেমী দেশের মানুষের কাছে বিরক্তিকর? এ বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক স্টেফান শিমানস্কি। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ইংল্যান্ডে বেড়ে ওঠা এই গবেষক বলেন, ‘ফুটবল’ ও ‘সকার’ শব্দ নিয়ে বিতর্কটিবিস্তারিত পড়ুন
পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন ওরফে শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে রাত্রিযাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। শিগগির এ প্রক্রিয়া শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুলবিস্তারিত পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

সিলেট নগরীতে পুলিশের সামনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজনবিস্তারিত পড়ুন
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও নেন। প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরাবিস্তারিত পড়ুন
‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ বলেননি বাবর

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাবিস্তারিত পড়ুন

