বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু : মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

১০০ উপজেলায় হবে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করা হবে। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প এবং ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচারবিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও কোন দলকে সমর্থন করেন সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে হাসিমুখে এমন ইঙ্গিত দেন তিনি। জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি ও নানা বিষয়ের আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই সামনে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। এ সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েবিস্তারিত পড়ুন

সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে তালা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা প্রেসক্লাব প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সভা পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আলহাজ্ব মুহাম্মাদ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলামবিস্তারিত পড়ুন

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এ সংক্রান্ত এক সেমিনার সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১.৩০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। শুমারির চূড়ান্ত ফলাফল ও মূল প্রতিপাদ্য বিষয়সমূহ বিভিন্ন অংশীজনদের অবহিত করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুলবিস্তারিত পড়ুন

জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় প্রশিক্ষণ

সাতক্ষীরা পৌরসভার সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং সিটিজেনস গ্রুপ সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুন অগ্রগতি রিসোর্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সাতক্ষীরা পৌরসভার সিএসও ও সিটিজেনস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদানকারী সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, ‘ঢাকার পাশের ও দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম রবি বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কী পর্যায়ে আছেবিস্তারিত পড়ুন

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, দেশেরবিস্তারিত পড়ুন

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির শুভ উদ্বোধন করেন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬বিস্তারিত পড়ুন