জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী

বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে এবং কেন কাজ শুরু করেছেন- তা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘২০১১ সাল থেকে এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা রিসার্চ করেছি। সেখানে উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন যুক্ত ছিলেন। রিসার্চ করে দেখা গেছে ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, যেই মাসে তিনি টাকাটা পাবেন, এক সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকাল বেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন

কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে নবনির্মিত পানি সরবরাহ ব্যবস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন কলারোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এস. এম. সোহরাওয়ার্দী,বিস্তারিত পড়ুন
সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ
সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার ৬নং দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুর রহমান। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এসএমসি ম্যানেজিং কমিটির (অ্যাডহক) সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ১২ সদস্যের পূর্ণাঙ্গবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত

সাতক্ষীরা সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশত্যাগ করে বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে বিভাগীয় তদন্তে উঠে এসেছে। জেলা প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ইতোমধ্যে পৌরসভা নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এর অংশ হিসেবে আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন দলের বর্ষীয়ান নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা গেছে। শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭৬ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণবিস্তারিত পড়ুন
সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন

দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন জেলার নারী খেলোয়াড়রা। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ডিসিপ্লিনের নারী খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন পুরুষ খেলোয়াড়ও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে খেলোয়াড়দের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি–এর পিতা খন্দকারবিস্তারিত পড়ুন
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নিরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের বেদনাদায়ক বাস্তবতা। রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকেবিস্তারিত পড়ুন
খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় কলারোয়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম। সভায় প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুদক কর্তৃক স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা কর্তৃক সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুনবিস্তারিত পড়ুন

