জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর হাইস্কুলে সচেতনতামূলক সেমিনার

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম’-এর উদ্যোগে (৯ জুন) মঙ্গলবার সকালে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ ও শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে সুরক্ষা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সেমিনারে বর্তমান সময়ের অন্যতম প্রধান সামাজিক ও প্রযুক্তিগত ব্যাধি—সাইবার অপরাধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হকবিস্তারিত পড়ুন
তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

৯ জুন (মঙ্গলবার) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে এবং গত ৮ জুন (সোমবার) বেলা ১০ টায় মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা গনেশ দেবনাথের সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে সভাকক্ষে ইউনিয়ন লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন এর বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Womenপ্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় বিগত ৬ মাসে লিগাল কমিটিরবিস্তারিত পড়ুন
তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা

সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়ার এজেন্ট ও পতিতা ব্যবসায় রমরমা বানিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মহান্দী পূর্ব পাড়ায় মোহাম্মদ মোড়ল ও তার ছোট স্ত্রী আয়েশা বেগম দম্পতির বিরুদ্ধে। ফাঁকা বাড়িতে প্রশাসনের নাকের ডগায় এমন নেককারজনক ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি মোহাম্মদ মোড়ল ও তার স্ত্রী আয়েশা দম্পতির কারনে এলাকায় মাদক, জুয়া ও পতিতা ব্যবসায় নষ্ট হচ্ছে যুব সমাজ,গ্রাম ও অর্ধশত পরিবার। এখনই তাদের এই অবৈধ ব্যাবসা বন্ধ ও প্রতিকার পেতে প্রশাসনের আশুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।বিস্তারিত পড়ুন
তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা

সাতক্ষীরার তালায় সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করে দাতা সংস্থা নেট টু রাইটস ও দি সেয়ালোজ ইন ডেনমার্ক। খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে এবং সুশীল প্রকল্পের কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
বাঁধনহারা পুরস্কার-২০২৬ ঘোষণা, সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন

সাহিত্য, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ষষ্ঠ বাঁধনহারা পুরস্কার-২০২৬’-এর জন্য ১৪ জন গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে বাঁধনহারা সাহিত্য পরিষদ। সোমবার (৮ জুন) সংগঠনটির পুরস্কার মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে ড. মনজুর এলাহী (ঢাকা), কবিতায় জাকির আবু জাফর (ঢাকা) ও মো. শহিদুর রহমান (সাতক্ষীরা), শিশুসাহিত্যে হারুন ইবনে শাহাদাত (ঢাকা), সংগীতে আমিরুল মোমেনীন মানিক (ঢাকা), গবেষণায় ড. মনোয়ারুল ইসলাম (ঢাকা), ফররুখ গবেষণায় মুহাম্মদ জাফর উল্লাহ (চট্টগ্রাম), প্রবন্ধেবিস্তারিত পড়ুন
হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমির আইলে, কিম্বা কোন পতিত জমিতে দাঁড়িয়ে থাকা গাছে মৌসুম এলেই থোকায় থোকায় ধরে খেজুর। মানুষের এই প্রিয় ফল এখন আর আগের মত কদর পাচ্ছে না। যার ফলে অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। কোথাও পাখিরা খেয়ে শেষ করছে আর কোথাও মাটিতে ঝরে পড়ে থাকছে। স্থানীয়রা জানায়- সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষের জীবনযাত্রা ও খাদ্য অভ্যাস। এক সময় মানুষবিস্তারিত পড়ুন
পুশইন ঠেকাতে
কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে সাধারণ জনতা। কিছু সীমান্তে বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি কলারোয়া সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরসহ কয়েকটি সীমান্তে অবৈধভাবে পুশইন করতে বহু নারী-পুরুষকে জড়ো করা হয় বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এরই জের ধরে কলারোয়া সীমান্তজুড়ে কঠোর টহল, নজরদারী ও অবস্থান জোরদার করে বিজিবি। বিভিন্নভাবে বিজিবিকে সহায়তা করছেন স্থানীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কলারোয়া হাসপাতাল রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। তিনি জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন কারণে মিতালী ডায়গনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা ও ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কলারোয়া থানার ওসি এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিতবিস্তারিত পড়ুন

