জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ
শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর পরই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন (গেজেট) জারি করা হবে। নতুন অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়েবিস্তারিত পড়ুন
ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

দেশের স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে সবাইকে একতাবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সভায় তিনি স্পষ্ট বার্তা দেন, নিজেদের মধ্যে বিভেদ বজায় রাখলে জোটের মূল লক্ষ্য ব্যাহত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপিকে পরাস্ত করতে হলে জোটের সব শরিক দলকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে একসঙ্গে পথ চলতে হবে বলে তিনি জোরালো হুঁশিয়ারি দেন। প্রায় ১৫ মিনিটেরবিস্তারিত পড়ুন
আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং বিশেষ করে যে কক্ষে প্রশ্নপত্রবিস্তারিত পড়ুন
পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন
কাশ্মীরি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ১১

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে একটি রাজনৈতিক সমাবেশের আগে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থকদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক অধিকার আদায় এবং আইনসভায় প্রতিনিধিত্বের দাবিতে মঙ্গলবার পূর্বনির্ধারিত একটি গণসমাবেশকে কেন্দ্র করে এই চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। গত রোববার শুরু হওয়া এই সহিংসতায় পুলিশ কর্মকর্তা ও সাধারণ নাগরিকসহ আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানেরবিস্তারিত পড়ুন
৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ৪ হাজার ৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থার কথা জানিয়ে বাহিনীটি বলছে, পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করা হচ্ছে এবং নতুন সরকারের আমলে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেনি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে ৪ হাজার ৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত পড়ুন
১৫২ শিক্ষার্থীকে সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত

কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে শিক্ষার্থীরা এ সুযোগ পান। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৮ম এবং ৫ম শ্রেণিতে যারা বৃত্তি পেয়েছে তাদেরকেই এই সুযোগ করে দেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন হাসনাত। উচ্ছ্বাস প্রকাশ করে নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলামবিস্তারিত পড়ুন
তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। বিমানবন্দরটিতে আবারও নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সৌদি আরব থেকে ফিরতে থাকা হাজিদের বহনকারী কয়েকটি উড়োজাহাজ ইতোমধ্যে অবতরণ করেছে। ইরানের মেহের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের বিমান পরিচালনা বিভাগের কর্মকর্তারা ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটিতে আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটাবিস্তারিত পড়ুন
১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে। ভূমিকম্পে শুধু কিউবা নয়, বরং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় সোমবার (৮ জুন) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানা থেকেও উল্লেখযোগ্যভাবে কম্পন অনুভূত হয়। যেসব এলাকায় সাধারণত ভূমিকম্প খুব কম ঘটে, সেসব স্থানেওবিস্তারিত পড়ুন
ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ তেহরানকে চুক্তির টেবিলে আনতে কার্যকর ভূমিকা রাখছে। তার দাবি, সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক অবরোধই বেশি ফল দিচ্ছে। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘শক্তিশালী ও কার্যকর’ চুক্তির সম্ভাবনা এখন খুবই কাছাকাছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই ইরানের ওপর আরও ব্যাপক বোমা হামলা চালাতে পারে। তবে এতে বিপুল প্রাণহানির পাশাপাশি হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য অচলবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেছেন, এই দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বরেন। গালিবাফ দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, কাগজে-কলমে হওয়া যুদ্ধবিরতি মাঠপর্যায়ে বারবার ভঙ্গ হওয়ায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। টেলিগ্রামে গালিবাফ বলেন, ইরান শুধু যুদ্ধ বা শুধু আলোচনার পথ বেছে নেবেবিস্তারিত পড়ুন

