শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা কুমিল্লা জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন বলে প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। রোববার (৩১ মে) রাতে একটি ভিডিওতে তিনি উপজেলার উন্নয়ন প্রকল্প বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন। ভিডিওতে দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটিবিস্তারিত পড়ুন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচ যাত্রীর মৃত্যু হয়। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করেবিস্তারিত পড়ুন

খান জাহান আলী মাজারের দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

বাগেরহাটের হযরত খান জাহান আলী (র.) মাজারের দীঘির সিঁড়ি থেকে ফাতেমা (৭) নামের এক শিশুকে কামড় দিয়ে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত ৮ টার দিকে গোসল করতে নামার সময় শিশুটিকে কুমির কামড় দিয়ে পানির গভীরে টেনে নিয়ে যায়। শিশু ফাতেমা মাজার প্রাঙ্গণে বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। সে মায়ের সাথেই মাজার এলাকায় থাকত। স্থানীয়রা জানান, সোমবার রাতে শিশুটি দীঘির ঘাটে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরেবিস্তারিত পড়ুন

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করাবিস্তারিত পড়ুন

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’ : আসামি সোহেল

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় দায় স্বীকার করলেও হত্যার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছেন প্রধান আসামি সোহেল রানা। চার্জগঠন শুনানির দিন আদালতে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার। একই সঙ্গে স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১ জুন) আলোচিত এই মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন শুনানি শুরু হয়। এরবিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন তিনি। চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থেবিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলে ধরতে দিন-রাত নিরলসভাবে কাজ করেন সংবাদকর্মীরা। গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে সংবাদমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের “চতুর্থ স্তম্ভ”। অথচ সমাজের নানা সমস্যার কথা তুলে ধরা এই মানুষগুলোর একটি বড় অংশ নিজেদের জীবন-সংগ্রামের গল্প আড়ালেই রেখে দেন। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত বহু সংবাদকর্মী দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তা, কম পারিশ্রমিক এবং সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। বিশেষ করে জেলা, উপজেলা ও গ্রামীণ পর্যায়েরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত

যশোরের মনিরামপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে তালতলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করে ঈদ আনন্দকে ব্যতিক্রমী আমেজে পরিণত করলো পৃথক দুটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানে ঈদুল আযহার আগের দিন ও পরের দিন গাছের চারা রোপন ও বিতরণ করে ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি ও ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন। ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি আয়োজিত কলারোয়াবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে।’ রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ওবিস্তারিত পড়ুন