জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে।’ রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ওবিস্তারিত পড়ুন
ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব

ত্রিমুখী ক্ষমতাসম্পন্ন নতুন ধরনের একটি ক্যানসারবিরোধী ইনজেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। চিকিৎসকরা এই ফলাফলকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। এটি ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ১১টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে (ক্লিনিকাল ট্রায়াল) এমন রোগীদের এই ইনজেকশন দেওয়া হয়েছিল, যাদের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায়বিস্তারিত পড়ুন
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাফেলায় পার করে দিলে তার ক্ষতি দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে।বিস্তারিত পড়ুন
২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা

যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস। রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত, কার্যকর ও আবেদনকারীবান্ধব করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। দূতাবাসের ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসেরবিস্তারিত পড়ুন

