আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, এদিন তিনি তালা উপজেলার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন, পাটকেলঘাটা বলফিল্ড মাঠে পথসভায় যোগদান এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।বিস্তারিত পড়ুন
নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) দেশটির ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যায় বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। এদিকে এমন আকস্মিক বন্যার পেছনে কারণ খুঁজতে শুরু করেছেন আবহাওয়া ও ভূতত্ব বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে একটি শক্তিশালী তুষার ও ভূমিধসের ঘটনাকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহের বিশাল একটি অংশ পাহাড় থেকেবিস্তারিত পড়ুন
ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকে পিছিয়ে এখন নভেম্বর ধরে এ নির্বাচন শুরু করার নতুন পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের মতোই ধাপে ধাপে হবে এই নির্বাচন। সাংবিধানিক প্রতিষ্ঠানটি এতদিন বলে এসেছে—অক্টোবর থেকেই এই নির্বাচন শুরু করতে চায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা সবসময়ই বলে আসছি নভেম্বর, ডিসেম্বর,বিস্তারিত পড়ুন
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ও বর্তমান অবস্থা: বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ঘোষণা দেওয়া হলেও, এরবিস্তারিত পড়ুন
নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। দেশটির তিনটি জেলায় এ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেপাল-চীন সীমান্তের রাসুওয়া জেলার রাসুওয়াগাধি এলাকায় বুধবার বেলা বাড়ার আগেই আকস্মিকবিস্তারিত পড়ুন
দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যালয় উন্নয়ন তহবিলের অনিয়ম, বিদ্যালয়ের পরিবেশ অপরিচ্ছন্ন রাখা এবং শ্মশানের জমি নিয়ে বিতর্কসহ বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করেছে শিক্ষা বিভাগ| বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ে সরেজমিন তদন্ত করেন দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম| স্থানীয় অভিভাবকদের অভিযোগ, অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত কয়েকজন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আগের বিদ্যালয় থেকেই উত্তোলনবিস্তারিত পড়ুন
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি এই দুর্যোগের সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন। তারেক রহমান তার পোস্টে লিখেছেন, ‘নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।বিস্তারিত পড়ুন
দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না। ২০১০ সালের শিক্ষানীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য পৃথক নীতিমালা তৈরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ফিডিং কর্মসূচির ওরিয়েন্টেশন সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি ও বদলি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পৃথক ‘টিচার পলিসি’ তৈরি করা হচ্ছে। একইবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, ‘আজ প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেনবিস্তারিত পড়ুন
বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঝড়ে কোনো মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে প্রথমে সেই ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়। অন্তর্বর্তী সরকারও ঠিক সেই কাজ করেছে। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর আরও ভালোভাবে কাজ করবে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগবিস্তারিত পড়ুন

