মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ও অধিকার রক্ষা: প্রান্তিক সম্প্রদায়ের মানবাধিকার নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা, ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতা, সামাজিক ন্যায্যতা ও নিরাপদ জীবনযাত্রা বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে স্থানীয় সরকারের ২য় পর্বের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে, ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপ এর সহযোগিতায় (SIRRM) শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের চিহ্নিত সমস্যা সমূহ নিয়ে আলোচনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে প্রান্তিক মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে।বিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়কবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টায় ওসির আহবানে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ ওসির কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়ার সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কলারোয়ার মাদক, ইভটিজিংসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অঅগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় লাবসা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের সঙ্গীতা মোড় কামালনগর এলাকায় এ ইনফরমেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পিয়ারলেস হসপিটালের গ্রুপ মার্কেটিং হেড অফিসার মি. ইন্দ্রজিৎ ব্যানার্জি, পিয়ারলেস হসপিটালের আন্তর্জাতিক মার্কেটিং ম্যানেজার নির্ঝর ঘোষ, ফ্রেন্ডশিপ কম্পিউটার-২ পরিচালক রাজু ঘোষ, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদরের সেক্রেটার আব্দুল মোমেন সহ আরো অনেকে। অনুষ্ঠানে পিয়ারলেস হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা, চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ, হাসপাতালের সুযোগ-সুবিধা ওবিস্তারিত পড়ুন

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা

সাতক্ষীরায় যুব-নেতৃত্বাধীন নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ে রাজনৈতিক ব্যাক্তি, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয় চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার শীর্ষক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগষ্ট-২৬) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি

গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ১৬৪৭নং সাতক্ষীরা গণপূর্ত বিভাগ। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা গণপূর্ত ভবন প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু দাউদ আলম, শেখ মেহদী হাসান, মো. জুবায়দুর রহমান ও মোছা. ফাতেমা খাতুন। এ সময় বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়েরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এ পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, যা শেষ হবে ১৫ এপ্রিল। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষার পর ২২ এপ্রিলের মাঝে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেবিস্তারিত পড়ুন