আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করা চিংড়ি। চিংড়ির শরীরে জেলি বা পানি জাতীয় পদার্থ ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে অজানা উপাদান শরীরে প্রবেশের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় বাজার ঘুরে কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক চিংড়ির তুলনায় কিছু চিংড়ি অস্বাভাবিকভাবে ভারী ও ফুলে থাকা অবস্থায় বাজারে বিক্রি হচ্ছে। এসব চিংড়ি রান্নারবিস্তারিত পড়ুন
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম,বিস্তারিত পড়ুন
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)। জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দিয়ে প্রায় ছয় মাস অপেক্ষার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ও পুত্রবধূর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ মিতা দাস (২২) ও তার মা সুনীতা দাস (৪৫)কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিরালি মদনপুর ঋষিপল্লিতে। নিহত পুষ্পা দাস ওই গ্রামের বাসিন্দা। তিনি একমাত্র ছেলে হৃদয় দাস (২৫), পুত্রবধূ মিতা দাস ও এক নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্র ও নিহতের ছেলে হৃদয়বিস্তারিত পড়ুন
বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী। আহত আক্তারুল ইসলাম (৫০) বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সদস্য ও বেনাপোলবিস্তারিত পড়ুন
১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরা উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সেলিমকে অশ্রুসিক্ত নয়নে ১৫ বছরেও আজো খুঁজে ফিরছে তার পরিবার। আন্তর্জাতিক গুম দিবসে সন্তানহারা পিতা তার সন্তানকে বুকের মাঝে ফিরে পেতে এবং পিতাহারা সন্তান তার পিতাকে ফিরে পেতে আজও অপেক্ষা করে আছে। গুম হওয়া আবু সেলিমের পরিবার ও স্বজনেরা আজও পথ চেয়ে আছে মহান আল্লাহ একদিনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো। দীর্ঘদিনেও এর স্থলে টেকসই কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় কোমলমতি শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষকে প্রতিদিনই অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে স্থানীয়দের উদ্যোগে বাঁশের ভাসমান সাঁকো নির্মাণ করে চলছে নদী পারাপার। বেত্রবতী নদীর তীরে অবস্থিত হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ির পাশের শুভংকরকাটি ও হেলাতলা গ্রাম। নদীর অপর পাড়ে রয়েছে কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা, কয়লাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোববার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফাইনালের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় আশাশুনি। দ্বিতীয়ার্ধে গোলবিস্তারিত পড়ুন
আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এড্ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ

সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের হলরুমে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট এর এমআইপিএস প্রকল্পের খুলনা এরিয়া কো-অর্ডিনেটর রাজু জোবেদ, সাতক্ষীরা সদর পিস ফ্যাসালিটেটর গ্রুপ-পিএফজি’র অ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদর পিস ফ্যাসালিটেটর গ্রুপ-পিএফজি’রবিস্তারিত পড়ুন

