আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে সাতক্ষীরা চালতেতলা মিশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ইউথ হাব-এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও সিডো-এর যৌথ সহযোগিতায় স্থানীয় তরুণদের সৃজনশীলতা, জলবায়ু সচেতনতা ও যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। তালা ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইয়ূথ গ্রুপের তরুণ-তরুণীরা অংশগ্রহন করেন। দিনব্যাপী এই কার্নিভালে তরুণদের জন্য থাকছে বৈচিত্রময় সব আয়োজন- ক্লাইমেটবিস্তারিত পড়ুন
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থী বাছাইয়ে বিভক্ত থাকায় এখনই কাউকে এগিয়ে রাখা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে প্রথম দফার অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। খবর এএফপির। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রয়োজন। তবে শুধু প্রয়োজনীয় ভোট পেলেই হবে না, পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার কোনো একটি দেশের ভেটোওবিস্তারিত পড়ুন
“তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন

বিএনপির অঙ্গ সংগঠন “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা শাখার আহ্বায়ক কমিটিরনঅনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক মো. মনোয়ার মিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে মো. সাব্বির হোসেনকে আহ্বায়ক এবং মো. খোকন মোল্লাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় । কমিটিতে নীল রতন মিত্রকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজ্জাক,বিস্তারিত পড়ুন
মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজধানী ঢাকার লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে ৩ দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘হিউম্যান রাইটস অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং স্কিলস’ শীর্ষক এই কর্মশালাটি গত ১৮ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট ২০২৬ সমাপ্ত হয়। এতে দেশের ১২টি জেলা থেকে ২৪ জন প্রতিনিধি অংশ নেন—যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ৮ জন নারী প্রতিযোগী/অংশগ্রহণকারী ছিলেন। কর্মশালার শুরুতে সাম্প্রতিক হিউম্যান রাইটস ডিফেন্ডারের (এইচআরডি) সদস্য দেবাশীষ দত্ত ভারতে নিহতেরবিস্তারিত পড়ুন
প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর এই অর্জনে গর্বিত পরিবার, স্বজন ও এলাকাবাসী। ড. আব্দুল আলীম যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের প্রয়াত হোমিও চিকিৎসক ডা. আব্দুল করিম ও আমেনা বেগমের ছয় সন্তানের মধ্যে পঞ্চম। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা আলীম অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃহত্তর যশোর জেলায় প্রথমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি

কলারোয়া পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর ভেঙে যাওয়া কাঠের সাঁকোটি সংস্কার ও পুনর্র্নিমাণ শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এক মাস আট দিন পর প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সাঁকোটি চালু হওয়ায় দুই পাড়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত ১২ জুলাই পানির তোড়ে ও তীব্র স্রোতে নদীর ওপরের পুরোনো সাঁকোটি ভেসে যায়। এরপর থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী ও রোগীসহ সাধারণ মানুষকে চরম ঝুঁকি নিয়ে নৌকায় পারাপারবিস্তারিত পড়ুন
শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু হলো। শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেওয়া ৪ মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিংবিস্তারিত পড়ুন
সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী

সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যকে বন্দি রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতেই চলে।’ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান :বিস্তারিত পড়ুন
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তী সময়ে অটোমেটেড নম্বর প্লেট রিডার (এএনপিআর) যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ট্রাফিকে নতুন এ প্রযুক্তি যুক্ত হলে রাজধানীতে যানজটবিস্তারিত পড়ুন

