শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের অধিকাংশই দেশ ছেড়েছেন। বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগ বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া কেউ কেউ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তিনিবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

ছাত্রজনতার চাপের মুখে নতি স্বীকার করে ক্ষমতা ছেড়ে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ওই ঘটনার দুবছর পর সামনে এসেছে তাদের সেদিনের পালিয়ে যাওয়ার সময়কার আরও কিছু তথ্য। জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন ভারতে যাওয়ার ফ্লাইটে সালমান এফ রহমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী ও শীর্ষ এই সহযোগী শেষবিস্তারিত পড়ুন

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। ওবায়দুর রহমান এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষ। দিবসটি উদযাপনে গতকাল বুধবার সকালে কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল হাশেম এবং উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহর যৌথ নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণের পর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মারবিস্তারিত পড়ুন

মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’

বদলি ও পদায়নে অনিয়মসহ নানা অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) নেতৃত্বে পরিবর্তনের আভাস মিলেছে। মাউশির মহাপরিচালক (ডিজি) পদ হারাচ্ছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বর্তমান ডিজির স্থলে শিক্ষা ক্যাডারের একজন নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নাম প্রকাশ নাবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্কুলের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস। এসময় সিনিয়র শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, আকবর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের উপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসার হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও দুদুকের অবসরপ্রাপ্ত পরিচালক ড.খান মো. মীজানুল ইসলাম সেলিম। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফারসহ শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মহিদুর রহমান, মো. বজলুর রহমান, শিক্ষার্থী রমজান আহমেদ। জুলাই কবিতা আবৃত্তি করেন প্রভাষক শিরিন আক্তার। অনুষ্ঠানের শুরুতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনের কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ান, তাদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়নই প্রত্যাশা করেন তৃণমূলের নেতাকর্মীরা। সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা কাজী সোহেলকে দল থেকে বহিষ্কারের ঘটনায় এমনই প্রশ্ন উঠেছে তৃণমূলের বিভিন্ন মহলে। কাজী সোহেলের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কিন্তু দল যখন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর রাজনৈতিকভাবেবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার (৫ আগস্ট) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উক্ত শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপিনেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, মহব্বত আলী, হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।