আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাত
কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবার শারীরিক সম্পর্ক, গর্ভপাত এবং প্রতারণার পর প্রেমিকের বিদেশ পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক সন্তানের জননী। এ ঘটনায় ন্যায়বিচার ও বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে অবস্থান নেন ওই নারী, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অভিযুক্ত যুবকের নাম মনিরুল ইসলাম; তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আশা গাজীর ছেলে। তিনি অবিবাহিত। অন্যদিকে, ভুক্তভোগী রেক্সোনা আক্তার স্মৃতির (৩০) বাবার বাড়ি একইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষা থেকে শুরু করে যেকোন শিক্ষায় মা’ই শ্রেষ্ঠ শিক্ষক। এমনটাই বললেন সাতক্ষীরার কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনারে উপস্থিত বক্তারা। শনিবার (২৯ আগস্ট) উপজেলার সোনাবাড়িয়ায় একাডেমিক নলেজ আয়োজিত ওই সেমিনার ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর। সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলন যশোর সরকারি টিচার্সবিস্তারিত পড়ুন
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ইউনিটটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভারী অস্ত্র উদ্ধারে তথ্য সরবরাহকারীদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। সভায় পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি ওবিস্তারিত পড়ুন
যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা করেছে মিশর-যুক্তরাষ্ট্র। এ জন্য মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস) মাইকেল জে. রিগাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের মাধ্যমে আঞ্চলিক হুমকি মোকাবিলা ও নিয়ন্ত্রণ ধরে রাখতে মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, দুইবিস্তারিত পড়ুন
অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় তিনি দুঃখিত। হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা অনেকটা নিষিদ্ধের মতো। তারবিস্তারিত পড়ুন
আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সমঝোতার জন্য সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘না, আমি নিতাই রায়ের সঙ্গেবিস্তারিত পড়ুন
বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলা এলাকায় একে একে জড়ো হচ্ছিলেন কয়েকজন বন্ধু। কারও হাতে অর্জুনের চারা, কারও হাতে জাম, কাঠবাদাম কিংবা জারুল। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিশুরাও। লক্ষ্য একটাই- নদীর তীর রক্ষা, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা। শুক্রবার সকালে সাতক্ষীরা সদরের বেতনা নদীর শাল্য মাছখোলা তীরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন এস.এস.সি ২০০৭ ও এইচ.এস.সি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীরা। স্থানীয়দের সঙ্গে নিয়ে আয়োজিত এবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ২৫পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এক অভিযানে শুক্রবার(২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলারোয়া পৌরসভা এলাকার মির্জাপুর গ্রাম থেকে ওই গ্রামের মরহুম রজব আলি মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমানকে(৫০) ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। এ ঘটনায় আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু।
কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কলারোয়া উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপকবিস্তারিত পড়ুন
কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড ও এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় কম্পিউটার দোকানের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার এক আসামি পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাঙ্গামহিষদীয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ও কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক এবংবিস্তারিত পড়ুন

