আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক ঢলে মৃত মানুষের সংখ্যা বেড়েছে। মৃত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৫৩৮ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এই সংখ্যার মধ্যে রাসুয়ায় মৃত ব্যক্তি এবং ভাটির দিকে অনেক দূরের জেলাগুলো থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোও অন্তর্ভুক্ত। গত বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক ঢল হয়। এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছিল, এ ঘটনায় তিব্বতে পাঁচজন মারা গেছেন।বিস্তারিত পড়ুন
রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সংঘটিত চার হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নবাগত কমিশনার মাহবুবুর রশীদ। এসময় তিনি জানিয়েছেন, চার খুনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, চাঞ্চল্যকর এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই মামলাবিস্তারিত পড়ুন
অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওইদিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্ট সূত্র। তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার এখনো প্রকাশ করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারেবিস্তারিত পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে ডুবে আপন দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগরের চর চাকলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ৫ শিশু হলো, চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া(৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মারবিস্তারিত পড়ুন
প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়ে নিজের নির্ধারিত আসন ছেড়ে মন্ত্রীদের পাশে গিয়ে বসেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজ্য বিধানসভার অধিবেশনের বিকেলের অধিবেশনে এ ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সাধারণত স্পিকারের আসনের কাছাকাছি পৃথক একটি নির্ধারিত আসনে বসেন। আর মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পাশে সামনের সারিতে বসেন। সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে মন্ত্রীদের আসন নির্ধারণ করা হয়। তবে এদিন বিজয় নিজের নির্ধারিত আসন ছেড়ে সামনের সারিতে মন্ত্রীদের সঙ্গে বসেন। তিনি কে এবিস্তারিত পড়ুন
আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে। কেউ একটি, কেউ দুই থেকে তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন। দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কার্যক্রম দেখভাল করবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতিরবিস্তারিত পড়ুন
দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব গভীর শোকাহত। জি, এম নূর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে, এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ ২৭ আগষ্ট দুপুরে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা (অ: দা:), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ শেখ শাহিনুর রহমান ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোস্তফা গাজী প্রমুখ। প্রশিক্ষনে ৩২ জন তরুণ ও ৩২ জন তরুণী অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণে নিজদের ও দেশ উন্নয়নের নানা বিষয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেন (সাবেক মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার জুম্মাবাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার হিজলদী পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম মোড়ল হিজলদী পশ্চিম পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি দল হিজলদী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলাম মোড়লেরবিস্তারিত পড়ুন

