রবিবার, নভেম্বর ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

কৃষিভিত্তিক এই দেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সমবায়ভিত্তিক উদ্যোগকে যদি সারাদেশে ছড়িয়ে দেওয়া যেত, তবে দেশের কোনো নাগরিক নিরক্ষর থাকত না এবং সবার জন্য শিক্ষা, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো।’ রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি (জোড়া পাম্প)বিস্তারিত পড়ুন
পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!

কখনো অকৃতকার্য হয়েও জিপিএ-৫, আবার কখনো পরীক্ষায় অংশগ্রহণ না করেই সর্বোচ্চ ফল লাভ—নতুন কোনো ঘটনা নয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রতিবছরই এমন চাঞ্চল্যকর ফল জালিয়াতির ঘটনা সামনে আসছে। একই সঙ্গে বোর্ডের ফল প্রস্তুত ও প্রকাশ প্রক্রিয়া, এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে তীব্র প্রশ্ন ও গভীর আস্থার সংকট তৈরি হয়েছে। শিক্ষাবিদদের মতে, বিচারহীনতার সংস্কৃতি ও জবাবদিহিতার চরম অভাবই বারবার এ ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার মূল কারণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার ঘাটতি কেবলবিস্তারিত পড়ুন
পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও মহেশখালীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গঠিত উচ্চপর্যায়ের সমন্বয় কমিটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে মাতারবাড়ীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে মহেশখালীর অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীসহ মহেশখালীবিস্তারিত পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের পর তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, দেশের সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তাবিস্তারিত পড়ুন
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এ অবস্থান তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।বিস্তারিত পড়ুন
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যে তাক লাগিয়ে দিয়েছেন। ছেলের নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার পুরস্কার হিসেবে তাকে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা (২ কোটি ৩০ লাখ রুপি) মূল্যের একটি বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি কিনে দিয়েছেন তিনি। গলসির ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সিবিএসই বোর্ডের নবম শ্রেণির ছাত্র। পড়ালেখায় বরাবরই মেধাবী তালহাবিস্তারিত পড়ুন
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন

ঝালকাঠির নলছিটিতে মামলার আসামি উপজেলার দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশেরবিস্তারিত পড়ুন
সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সাধারণ মানুষের হৃদয় জয় করে দেশের গণমানুষের প্রিয় নেতা হয়েছিলেন শহীদ জিয়া। আন্তর্জাতিক পর্যায়েও ছিলেন প্রভাবশালী। তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিলো। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া, মাদক, সংঘবদ্ধ অপরাধীচক্র ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জেলারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮নভেম্বর) বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। পরে আলোচনাবিস্তারিত পড়ুন

