রবিবার, নভেম্বর ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আসনে জয়ী হয়েছেন। ৩ নভেম্বর, মঙ্গলবারের নির্বাচনে চারজন বিজয়ীর মধ্যে তিনজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী নর্থ ক্যারোলাইনা সিনেট ডিস্ট্রিক্ট ১৮ আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। প্রকাশিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়। সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কারযকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার,বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ। রবিবার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, সাতক্ষীরার পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দলবিস্তারিত পড়ুন
সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। টানা দুই দিনের বিরতিহীন অভিযানের পর শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ড। একাধিক সূত্রে জানা যায় যেখানে থেকে পর্যটক রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার সামনে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ভাটার স্রোতে রিয়াজকে বঙ্গোপসাগরে টেনে নিয়ে গেলেও জোয়ারের চাপে আরো সামনেবিস্তারিত পড়ুন

