মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচ্ছেদের জল্পনার মধ্যেই সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব

শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে ক্রীড়াঙ্গনে। শোয়েবের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, তাদের নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

গুঞ্জন নিয়ে এখনো তারা কেউ মুখ খোলেননি। তবে তার মধ্যেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেননি শোয়েব। টুইটারে লিখলেন— ‘তোমার জীবন সুখের হোক।’খবর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার ভারতীয় টেনিস তারকা সানিয়ার ৩৬তম জন্মদিন। তাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব।

পাক ক্রিকেটার টুইটারে লিখেছেন— ‘সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এ কামনা করি। আজকের দিনটি দারুণভাবে উপভোগ করো।’

তিনটি মাত্র লাইনে সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তাদের বিচ্ছেদের জল্পনায় যা নতুনমাত্রা যোগ করেছে। বিচ্ছেদ কি তবে হয়েই গেছে? সেই জল্পনাই কি আরও উসকে দিলেন পাক ক্রিকেটার?

এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সানিয়া-শোয়েবের অনুরাগীদের মনে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই কিছু দিন আগে সানিয়া ও শোয়েবের একসঙ্গে একটি ‘টকশো’-তে হাজির হওয়ার কথা ঘোষণা করা হয়। শনিবার রাতে ‘উর্দু ফ্লিক্স’ নামে একটি ওটিটি মাধ্যমে এ ঘোষণা হয়। অনুষ্ঠানটির নাম ‘দ্য মির্জা মালিক শো’।

এই শোর জন্যই বিচ্ছেদের কথা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন না ভারত-পাক তারকা জুটি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যম জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক সানিয়া-শোয়েবের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন— দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।

গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার রাতে শোয়েবের টুইট তাদের বিবাহবিচ্ছেদের জল্পনাকে আলাদা মাত্রা দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সানিয়া। সেখানে শোয়েবের কোনো নামগন্ধ নেই। এ ছবিও প্রশ্ন তুলে দিয়েছে, তারা একসঙ্গে থাকছেন কিনা, তা নিয়ে।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ভাঙা হৃদয় কোথায় যায়? আল্লাহকে খুঁজতে।

ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন— যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।

শোয়েব মালিক ও সানিয়া মির্জার ১২ বছরের দাম্পত্য জীবন এখন কোন অবস্থায় আছে তা নিয়ে বেশ কিছু দিন ধরে দুই দেশের সংবাদমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির